তথ্যপ্রযুক্তিবিষয়ক জাতীয় সম্মেলন ২১ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দক্ষ গণনা ও তথ্যপ্রযুক্তিবিষয়ক জাতীয় সম্মেলন ন্যাশনাল কনফারেন্স অন ইন্টেলিজেন্ট কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (এনসিআইসিআইটি) ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গবেষণাপত্র জমা দেওয়ার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এতে দেশ-বিদেশের ৬৭টি গবেষণাপত্র জমা পড়েছে। এ ছাড়া গত ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে সম্মেলনে অংশগ্রহণকারীদের নিবন্ধন। নিবন্ধন চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। চুয়েটের কম্পিউটার কৌশল বিভাগ এ সম্মেলনের আয়োজক।
এই বিভাগের বিভাগীয় প্রধান কৌশিক দেব জানান, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের আইসিটি বিষয়ের গবেষক, বিজ্ঞানী ও চিন্তাবিদদের একত্র করা এবং সর্বাধুনিক তথ্যপ্রযুক্তির উন্নতি সম্পর্কে ধারণা বিনিময় করাই সম্মেলনের মূল উদ্দেশ্য। সম্মেলনের নির্বাচিত গবেষণাপত্র কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল গবেষণা জার্নালে (সিএসইআরজে) প্রকাশ করা হবে। চুয়েট প্রতিনিধি