তথ্যপ্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত থাকতে হলে কম্পিউটারশিক্ষা জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধুনিক তথ্যপ্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত থাকতে হলে কম্পিউটারশিক্ষা জরুরি। পটিয়ার মোজাফফরাবাদ কলেজের শিক্ষার্থীদের মধ্যে কম্পিউটারশিক্ষার আগ্রহ সৃষ্টির লক্ষ্যে চারটি কম্পিউটার অনুদান হিসেবে দিয়েছে টেলিযোগাযোগ কোম্পানি রবি। এ উপলক্ষে ৭ অক্টোবর কলেজ মিলনায়তনে কলেজ পরিচালনা কমিটির সভাপতি সন্তোষ নন্দীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ আবু সৈয়দ, অধ্যাপক হাছান মাহমুদ, কে এম সালাউদ্দিন, বিধান রায় চৌধুরী, রবির আইনবিষয়ক কর্মকর্তা শাহেদ আলম, চট্টগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক এ কে এম কামরুজ্জামান ও পটিয়া অঞ্চলের ব্যবস্থাপক হুমায়ুন কবির। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হোসেন বলেন, মোজাফফরাবাদ কলেজে পড়ালেখার মান ভালো। কিন্তু সুযোগ-সুবিধার দিক থেকে অনেক পিছিয়ে। রবির পক্ষ থেকে কম্পিউটার পেয়ে এ কলেজের শিক্ষার্থীরা উপকৃত হবে।