তথ্যের সঙ্গে যুক্ত রাখে ফেসবুক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যমে যারা খবর বা সংবাদ বিনিময় (শেয়ার) করেন, তাঁরা অন্যদের তুলনায় চলমান তথ্যপ্রবাহের সঙ্গে বেশি যুক্ত থাকেন। সাধারণত যাঁরা সংবাদ পড়া থেকে বিরত থাকেন, ফেসবুকের কল্যাণে তাঁরাও এসব খবর সম্পর্কে অবগত থাকার সুযোগ পান। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক এ কথা

জানিয়েছেন। এ গবেষণায় নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া এফেক্টস রিসার্চ ল্যাবরেটরির সহপরিচালক এবং যোগাযোগ বিভাগের অধ্যাপক এস শ্যাম সুন্দর। তিনি বলেন, মূলধারার সংবাদমাধ্যম থেকে এখনকার তরুণ প্রজন্ম ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো সংবাদ নিয়ে আলোচনা হলে, তারা সেখান থেকে বিষয়গুলো জেনে নিতে পারছে। এএনআই।