তদন্ত রিপোর্ট ফাঁস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শ্যালা নদীতে তেলবাহী জাহাজডুবিতে নিয়মানুযায়ী একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতীত অভিজ্ঞতা বলছে, তদন্ত কমিটির রিপোর্ট পেতে পেতে সুন্দরবন উজাড় হয়ে যাবে। তাই আমরা বসে না থেকে সেই রিপোর্ট ফাঁস করে দিলাম শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহযোগিতা নিয়ে।
 শ্যালা নদীই জাহাজ দুর্ঘটনার প্রধান কারণ। নদীটি না থাকলে তেল আনা–নেওয়া করা হতো সড়কপথে।
 দুর্ঘটনাকবলিত জাহাজটিতে ফিটনেসজনিত এত বড় সমস্যা ছিল যে যথেষ্ট ব্যায়াম এবং শারীরিক কসরত করেও হারানো ফিটনেস ফিরে পায়নি। অন্যদিকে যে জাহাজটি ধাক্কা দিয়েছে, সেটির ফিটনেস একটু বেশিই ভালো ছিল। ফলে দুর্ঘটনা ঘটেছে।
 জাহাজডুবির আরেকটি কারণ কুয়াশা। কুয়াশা থাকায় জাহাজটি নোঙর করতে বাধ্য হয়েছিল বলেই দুর্ঘটনা ঘটেছে। কুয়াশার একমাত্র কারণ শীত। অতএব, জাহাজডুবির অন্যতম কারণ শীত।
 ট্রাফিক পুলিশের অভাবও জাহাজডুবির আরেকটি কারণ। দুর্ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ থাকলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।

 ধাক্কা দেওয়া জাহাজটির ব্রেক নষ্ট ছিল বলে ধারণা করা হচ্ছে।