তনুর শোকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

তনুর শোকে আজও কাঁদে কৃষ্ণচূড়ার ডাল
আকাশ কাঁদে, বাতাস কাঁদে, কাঁদে নায়ের পাল।
মাঝদুপুরে বিলে-ঝিলে কাঁদে বকের ঝাঁক
একলা নদীর ঢেউও কাঁদে, কাঁদে গাঙের বাঁক।

মাঠ পেরিয়ে সামনে যেতেই দেখি হিজলবন
তনুর শোকে কাঁদে চোখে অশ্রু বিসর্জন।
একি আজব দিনের আলোয় ঝিঁঝি কাঁদে খুব
রাতের ঘোরে ঘুঘু কাঁদে, শিশিরে টুপটুপ!

যাওয়ার আগে পেছন ফিরে বলেছিল, ‘মা,
সাঁঝের আগে আসব ফিরে, চিন্তা কোরো না’।
তনুর শোকে সাঁঝও কাঁদে, কাঁদে দিঘল রাত
কোথায় তনু হারিয়ে গেল? আসে না প্রভাত।

তনুর মা নয়; কাঁদছে যেন সারা বাংলাদেশ
কোন শকুনে ছোঁ মেরেছে, পাব না উদ্দেশ?