সংগীতশিল্পী তপু। তাঁর বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সামসুদ্দিন আহমেদ। জানা যাক দুই প্রজন্মের এ দুইজনের পছন্দ-অপছন্দের কিছু দিক।১. টিভিতে কোন ধরনের অনুষ্ঠান দেখা হয়?তপু: লাইফস্টাইলধর্মী অনুষ্ঠানগুলোই বেশি পছন্দ। এ ছাড়া যেকোনো ধরনের রিয়েলিটি শো অনেক ভালো লাগে।বাবা: টিভি খুব একটা দেখা হয় না। তবে যখন দেখি সংবাদটাই বেশি দেখা হয়। পাশাপাশি টুকটাক গানের অনুষ্ঠান এবং নাটকও ভালো লাগে।২. কী খেতে পছন্দ করেন?তপু: শিককাবাব ও নান রুটি পছন্দের খাবার।বাবা: চর্বিমুক্ত যেকোনো খাবার। ৩. পছন্দের সংগীতশিল্পী কে?তপু: দেশের বাইরের যেসব শিল্পীর গান শুনে বড় হয়েছি, তাঁদের মধ্যে আছেন ব্রায়ান অ্যাডামস, মাইকেল জ্যাকসন, অঞ্জন দত্ত ও লাকি আলী। আর দেশের মধ্যে সব শিল্পীই আমার অনেক পছন্দের। বাবা: আমি ছোটবেলা থেকেই লোকগানের ভক্ত। তাই আমার পছন্দের শিল্পী ফরিদা পারভীন। তবে ছেলে তপুও আমার পছন্দের শিল্পী। ৪. পছন্দের পোশাক...তপু: টি-শার্ট ও জিনস।বাবা: ফরমাল যেকোনো পোশাকই পছন্দের। ৫. চা-কফি, কোনটি বেশি পছন্দ?তপু: চা-ই বেশি ভালো লাগে।বাবা: আজকাল কফি বেশি খাওয়া হচ্ছে। তবে চা-টাও ভালো লাগে।৬. কোন কাজটি সবচেয়ে বেশি অপছন্দ?তপু: মানুষ যখন অযথাই ভণ্ডামি করে। বাবা: ইদানীং রাজনীতিটা সবচেয়ে বেশি অপছন্দ। ৭. ঘুরে বেড়াতে কেমন লাগে?তপু: গানের পর যেটা সবচেয়ে বেশি ভালো লাগে তা হচ্ছে ঘোরাঘুরি। বাবা: সময়-সুযোগ পেলেই দেশে ও দেশের বাইরে প্রায় পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে যাই। ঘুরে বেড়াতে খুব ভালো লাগে। ৮. সংবাদপত্রের যে বিভাগটি ভালো লাগে।তপু: অবশ্যই বিনোদন বিভাগ। এরপর খেলার পাতা। বাবা: সব সংবাদেরই শিরোনাম দেখতে হয়। গুরুত্ব অনুযায়ী পর্যায়ক্রমে পড়াও হয়। তবে সবচেয়ে বেশি ভালো লাগে সম্পাদকীয় বিভাগ। ৯. সময় পেলে কী করেন?তপু: আমার বাসায় ছোট্ট একটা স্টুডিও আছে। সময় পেলেই সেখানে গান নিয়ে থাকি। আবার টিভিও দেখা হয়।বাবা: আমার বাসার ছাদে ফল ও ফুলের একটি বাগান আছে। অবসরে এসব গাছের পরিচর্যা করেই সময় কাটে। এ ছাড়া ছুটির দিনে ভোলায় গ্রামের বাড়িতে যাই। সেখানকার মানুষজনের সঙ্গে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রাখার চেষ্টা করি।সাক্ষাৎকার: মনজুর কাদের