তফাজ্জল আহম্মদের মৃত্যুতে সংবাদপত্র হকার্স লীগের শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিক নেতা তফাজ্জল আহম্মদের মৃত্যুতে চট্টগ্রাম জেলা সংবাদপত্র হকার্স লীগের নেতা–কর্মীরা শোক প্রকাশ করেছেন। তাঁর মৃত্যুতে মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, নগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি বখতিয়ার উদ্দিন খান, শ্রমিক লীগ নেতা রুহুল আমিন, সংবাদপত্র হকার্স লীগের সভাপতি মো. সরওয়ার আলম, সাধারণ সম্পাদক তপন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সজল কান্তি দাশ, অর্থ সম্পাদক মাহাবুব আলম, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, সংবাদপত্র এজেন্ট সমিতির সভাপতি মোহাম্মদ ইসহাক, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, এজেন্ট আবদুল মালেক, এজেন্ট আল-হারুন উর রশীদ ও এজেন্ট নজরুল ইসলাম গভীর শোক প্রকাশ করেন বিজ্ঞপ্তি।