তবুও ক্ষমা, অতঃপর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যার চেষ্টাকারীকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনার চেষ্টা একজন সিংহহূদয় মানুষের পক্ষেই সম্ভব। হূদয়ে কতটা মহত্ত্ব থাকলে নিজের জীবননাশের চেষ্টাকারীকে ক্ষমা করা যায়! রইস ভূঁইয়া তাঁর হত্যাচেষ্টাকারীকে শুধু ক্ষমা করেই ক্ষান্ত হননি, গড়ে তুলছেন ঘৃণামুক্ত পৃথিবী গঠনের সংগঠন ‘দ্য ওয়ার্ল্ড উইদাউট হেট’। তবে শাস্তি হয়েছে অপরাধীর। তার পরও আমরা জানলাম, রইস ভূঁইয়া বলছেন, এ সিদ্ধান্ত ভুল ছিল। মহৎ এ মানুষকে অভিনন্দন, তিনি নিশ্চয়ই শান্তির জন্য আরও কাজ করবেন।আতিউর রহমানউদ্ভিদবিজ্ঞান বিভাগ,ঢাকা কলেজ।