তরমুজে তাজা
এই গরমে এক ফালি তরমুজ বা তরমুজের এক গ্লাস শরবত শরীর-মন তাজা করে দেয়। সেই তরমুজের কিছু খাবার ও পানীয় থাকছে অন্যভাবে। তরমুজের চারটি পদ দিয়েছেন নাসরীন আলমতরমুজের ঠান্ডা শরবত উপকরণ: স্কুপ দিয়ে কেটে নেওয়া তরমুজের বল প্রয়োজনমতো। মধু প্রতি গ্লাসে ১ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, কিছু বরফের টুকরা (কুচি), ঠান্ডা পানি, পুদিনা পাতা কুচি।প্রণালি: লম্বা গ্লাসে ১ স্তর বরফ কুচি, ১ স্তর তরমুজের বল এভাবে রেখে লেবুর রস, মধু ও ঠান্ডা পানি ও পুদিনা পাতার কুচি দিয়ে পরিবেশন। ফলও খাওয়া হবে, ক্লান্তিও কেটে যাবে।তরমুজের চাটউপকরণ: তরমুজের ছোট টুকরা ২ কাপ, আঙুরের টুকরা ১ কাপ, লেবুর রস ৩ টেবিল চামচ, লবণ স্বাদমতো, চাট মসলা স্বাদমতো।প্রণালি: ফলের টুকরোগুলো খুব ঠান্ডা করে লেবুর রস, লবণ ও চাট মসলা মিলিয়ে নিতে হবে, চিনি দেওয়া যাবে সামান্য। খাবার আগে ফল ও লেবুর রসের মিশ্রণ দিয়ে পরিবেশন।ওয়াটার মেলন ফ্রাপেউপকরণ: ঠান্ডা তরমুজের টুকরা ২ কাপ, পুদিনা পাতা ৪টা, বরফের টুকরা গ্লাস ভরে (প্রতি গ্লাসের জন্য)।প্রণালি: ব্লেন্ডারের জগে তরমুজের টুকরা ও পুদিনা পাতা খুব করে ব্লেন্ড করে নিতে হবে অনেকক্ষণ। লম্বা গ্লাসে বরফের টুকরা দিয়ে ভরে ব্লেন্ড করা মিশ্রণ ঢেলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন।তরমুজ ডিলাইটউপকরণ: তরমুজ ছোট ছোট টুকরা করে কেটে অল্প চিনি ছড়িয়ে ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে।প্রণাফল: আইসক্রিমের গ্লাসে আধা গ্লাস ঠান্ডা তরমুজ ও পরে ভ্যানিলা আইসক্রিম দিয়ে পরিবেশন।