তরমুজের অজানা ১৮+

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

: তরমুজ দেখতে গোলাকার এবং ঠেলা দিলে গড়িয়ে যায়। তবু এটা দিয়ে ফুটবল খেলা হয় না।
: তরমুজের বাইরে সবুজ ভেতরে লাল, তবু তরমুজ বাংলাদেশের জাতীয় ফল নয়।
: উত্তর মেরু দক্ষিণ মেরু থাকা সত্ত্বেও তরমুজ লোহা আকর্ষণ করে না।
: ঘুমিয়ে আছে তরমুজের বিচি সকল তরমুজের অন্তরে।
: তরমুজ খুব অলস ফল, সারাক্ষণ শুয়ে থাকে!
: হাতের পাঁচ আঙুল যেমন সমান হয় না, ঠিক তেমনি পাঁচটা তরমুজও এক সমান হয় না।
: তরমুজ কখনো ডায়েট করে না, তরমুজ ডায়েট করুক—এটা কেউ চায় না।
: ভাত পানিতে ভাসে না, কিন্তু তরমুজ পানিতে ভাসে।
: তরমুজের পুরোটাই শরীর, কোনো ভুঁড়ি নেই।
: তরমুজ পুরোটা খেয়ে ফেললেও সেটা তরমুজই থাকবে, আপেল হয়ে যাবে না।
: কাঁঠাল কিলিয়ে পাকানো যায়, তরমুজ কিলিয়ে পাকানো যায় না।
: তরমুজ কখনো শুকায় না, তরমুজ জন্ম থেকেই নাদুসনুদুস।
: পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া যায়, কিন্তু তরমুজ ভেঙে খাওয়ার কথা শোনা যায়নি।
: তরমুজের ত্বক খুব সিল্কি হয়।
: তরমুজ যতই রঙ ফরসাকারী ক্রিম মাখুক, এর ত্বক কখনো ফরসা হবে না; সারা জীবন সবুজ বা কালোই থাকবে।
: তরমুজ দেখতে নাদুসনুদুস হলেও কেউ তাকে মোটা বলে না।
: তরমুজগাছের চেয়ে তরমুজের ওজন বেশি হয়।
: তরমুজ একটি মানবিক ফল, কাটলে লাল হয়।
: ঘুমিয়ে আছে তরমুজের বিচি সকল তরমুজের অন্তরে।
* একটি তথ্যের অভাব থাকায় দুবার দেওয়া হয়েছে (১৮+ ঠিক রাখার জন্য)!