তরুণ ও শিশুদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গত রোববার সন্ধ্যায় বিজয় উৎসব অনুষ্ঠিত হয়। এতে বক্তারা তরুণ ও শিশুদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান।
লাইফস্টাইল ম্যাগাজিন ক্লিক এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সৈয়দা সরোয়ার জাহান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ–পরবর্তী সময়ে বিভিন্ন ক্ষেত্রে চট্টগ্রামকে এগিয়ে নিতে ভূমিকা রাখায় নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সমাজবিজ্ঞানী অনুপম সেন, শিল্পোদ্যোক্তা মো. খলিলুর রহমান, নারী উন্নয়নকর্মী জয়নব বেগম, সমাজসেবক মোহাম্মদ আলী, গীতিকার আবদুল গফুর হালী ও চিত্রশিল্পী আহমেদ নেওয়াজকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ক্লিক ম্যাগাজিনের উপদেষ্টা রওশন আরা চৌধুরী। সভাপতিত্ব করেন ম্যাগাজিনের সম্পাদক জালালউদ্দিন।