তরুণ প্রকৌশলী সাফায়াতের দুটি কিডনিই নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(চুয়েট) ৩৯তম ব্যাচের প্রকৌশলী মো. সাফায়েত ইসলামের(২৫) দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। সাফায়েত ঢাকার রাইফেলস্ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি দুটোতেই জিপিএ ৫ পেয়ে ২০০৮ সালে চুয়েটের কম্পিউটার কৌশল বিভাগের ভর্তি হন।
ডাক্তারের পরামর্শ অনুযায়ী অতি দ্রুত তার শরীরে অন্তত একটি কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন। এ জন্য একজন কিডনি দাতা প্রয়োজন বলে জানিয়েছে তার পরিবার। তার রক্তের গ্রুপ এ পজিটিভ। সহৃদয় কোনো ব্যক্তি কিডনি দানে আগ্রহী থাকলে তাকে সাফায়েতের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। কিডনি দাতার রক্তের গ্রুপ এ পজিটিভ ও বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। এ ছাড়া সাফায়েতের কিডনি প্রতিস্থাপন অস্ত্রোপচারের জন্য প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন যা তার পরিবারের পক্ষে বহন করা কঠিন। সাফায়েতের বাবা দেশ-বিদেশের সব সচ্ছল ব্যক্তির কাছে সহযোগিতা চেয়েছেন।
সাফায়েতের জন্য সাহায্য পাঠানোর ঠিকানা: নুরুল ইসলাম, হিসাব নম্বর- ১০৮১০৫০১০১১৪৭, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ধানমণ্ডী শাখা, ঢাকা। বিদেশ থেকে টাকা পাঠানোর জন্য রুটিং নম্বর-০৯৫২৬৪০৩৫ এবং সুইফট কোড-EBLDBDDH.