তরুণ প্রজন্মকে আলো দেখানোর দায়িত্ব শিশু-সাহিত্যিকদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গি, সন্ত্রাসী হওয়ার পথ রুদ্ধ করে নতুন প্রজন্মকে আলো দেখানোর দায়িত্ব শিশুসাহিত্যিকদেরও নিতে হবে বলে মন্তব্য করেছেন সাহিত্যিক সুজন বড়ুয়া। ২২ জুলাই সকালে কবি আবুল কালাম বেলাল সম্পাদিত ছড়া-কবিতার সংকলন ছড়া-কবিতায় কর্ণফুলী নামের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
কবি ও সাংবাদিক রাশেদ রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা করেন সাহিত্যিক দীলতাজ রহমান, বিপুল বড়ুয়া, জিন্নাহ চৌধুরী, জসীম মেহবুব, মিলন বণিক, অমিত বড়ুয়া, গোফরান উদ্দিন, সনজিত দে, বিশ্বজিত বড়ুয়া, নান্টু কুমার দাশ, ইলিয়াস বাবর, আখতারুল ইসলাম, রুনা তাসমিনা, আরিফ রায়হান, আহমেদ পলাশ, সুপ্রতিম বড়ুয়া, এম কামাল উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি।