লোগো উন্মোচন অনুষ্ঠানে হাছান মাহমুদ
তরুণ প্রজন্মের কাছে প্রযুক্তিপণ্য পৌঁছাতে মেলা বিশেষ ভূমিকা রাখে
বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘তথ্যপ্রযুক্তি জীবনধারা পরিবর্তনে অনেক কাজ করছে। তরুণ প্রজন্মের কাছে প্রযুক্তি পৌঁছে দিতে মেলা বিশেষ ভূমিকা রাখে।’ তিনি স্বল্প মূল্যে প্রযুক্তিপণ্য সাধারণের হাতে পৌঁছানোর জন্য এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।আগামী ১ মে অনুষ্ঠেয় ল্যাপটপ ফেস্টিভ্যালের লোগো উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এসব কথা বলেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান রণজিত বিশ্বাস, সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আব্দুল হান্নান শেখ, সাংবাদিক আজাদ তালুকদার, ক্রিয়েশন অ্যান্ড ওয়ার্কসের পরিচালক মো. সাজ্জাত হোসেন, মেলার মিডিয়া সমন্বয়কারী আলম দিদার, আলমগীর আলম প্রমুখ।‘প্রযুক্তির আলোয় বদলে দেব বাংলাদেশ’ এ স্লোগানে আগামী ১ মে শুরু হচ্ছে তিন দিনের ল্যাপটপ মেলা। নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ল্যাপটপ ফেস্টিভ্যাল-২০১১ শিরোনামে এ মেলার আয়োজন করেছে অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ক্রিয়েশন অ্যান্ড ওয়ার্কস। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে। এতে বিভিন্ন আয়োজনের মধ্যে থাকবে প্রযুক্তিবান্ধব ফ্যাশন শো, কুইজ প্রতিযোগিতা, র্যাফেল ড্র, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন উপহার। বিস্তারিত ফোনে (০১৬১২ ৫৫১৭১৭) জানা যাবে। সুন্দরবনের পক্ষে ভোট গ্রহণ মঙ্গলবারসপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনের পক্ষে ভোট গ্রহণ করা হবে আগামী মঙ্গলবার। নগরের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত স্বাধীনতা মেলায় দিনব্যাপী এ ভোট গ্রহণ পরিচালনা করবে ‘সাড়া দাও বাংলাদেশ’ নামের সংগঠন। সহযোগিতায় থাকবে বাংলাদেশ পর্যটন বোর্ড ও অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘মিডিয়াগ্রাফি’। আয়োজক সূত্রে জানা গেছে, কাল সোমবার মেলা প্রাঙ্গণে এ উপলক্ষে প্রচারণা চালানো হবে।নিজস্ব প্রতিবেদক