তরুণদের জন্য ভারত ভ্রমণের সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ১০০ তরুণকে ভারত ভ্রমণের সুযোগ দেবে সে দেশের সরকার। ‘বাংলাদেশ যুব প্রতিনিধি ২০২২’ শীর্ষক এই প্রকল্পে নির্বাচিত তরুণেরা ভারত ঘুরে দেখার পাশাপাশি দেশটির নেতৃত্বের সঙ্গে আলাপ, ঐতিহাসিক স্থান পরিদর্শনসহ নানা সুযোগ পাবেন। এবারের নির্বাচন প্রক্রিয়াটি একটু ভিন্ন।

নির্বাচিত হতে হলে আপনাকে ছোট একটি ফেসবুক ভিডিওর মাধ্যমে নিজেকে তুলে ধরতে হবে। পাশাপাশি আপনার ব্যক্তিত্ব ও প্রতিভার পরিচয় দিতে হবে। কীভাবে ভিডিওটি তৈরি করবেন বা কীভাবে আবেদন করবেন, বিস্তারিত পাবেন এখানে: www.facebook.com/BangladeshYouthDelegationToIndia। আবেদন করতে হবে ৩০ জুনের মধ্যে।