তরুণদের পেশাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ইসমাইলি জামাতখানা অ্যান্ড সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যারিয়ার ক্যাম্প ২০১৭’।
রাজধানীর ইসমাইলি জামাতখানা অ্যান্ড সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যারিয়ার ক্যাম্প ২০১৭’।

তরুণদের পেশা বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দিতে সম্প্রতি রাজধানীর ইসমাইলি জামাতখানা অ্যান্ড সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যারিয়ার ক্যাম্প ২০১৭’। আইপিডিসি ও কুপারস বেকারি বাংলাদেশের আয়োজনে এ কর্মশালায় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা বক্তব্য দেন।

কর্মশালায় ডন সামদানি ফ্যাসিলেটেশন অ্যান্ড কনসালটেন্সির প্রধান পরামর্শক গোলাম সামদানি বলেন, তরুণদের পেশা সম্পর্কে সঠিক ও কার্যকরী দিকনির্দেশনা দিতে এ কর্মশালার আয়োজন করা হয়। প্রথম চাকরির জন্য প্রস্তুতি, সাক্ষাৎকার ও জীবনবৃত্তান্ত লেখার কৌশল, নিজেকে অনুপ্রেরণা দেওয়াসহ বিভিন্ন বিষয় কর্মশালায় তুলে ধরেন বক্তারা। বিজ্ঞপ্তি।