তহবিল-সংকটে পুলিশের চিকি ৎ সাসেবা ব্যাহত
পর্যাপ্ত তহবিলের অভাবে চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালের চিকি ৎ সাব্যবস্থা মুখ থুবড়ে পড়ছে। চিকি ৎ সক, চিকি ৎ সা সরঞ্জাম এবং যানবাহনের সংকটে ভুগছে এই হাসপাতাল দীর্ঘদিন ধরে। চিকি ৎ সকসহ হাসপাতালের সব কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতাও নিয়মিত নয় বলে অভিযোগ পাওয়া গেছে। প্রকল্পের আওতায় থোক বরাদ্দ থেকেই ‘মাসিক চুক্তিভিত্তিক’ (কনসোলিডেটেড) নিয়মে তাঁদের বেতন নির্ধারিত হয় বলে জানা গেছে। এ বছরের ২২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পের আওতাধীন সবাইকে রাজস্ব খাতে স্থানান্তরসহ শূন্যপদে নিয়োগের অনুমোদন দেন। কিন্তু এখনো তা বাস্তবায়িত হয়নি। হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. শাহাবুদ্দীন আহমেদ বলেন, ‘বর্তমানে হাসপাতালে নিয়োজিত চিকি ৎ সকসহ অন্যসব কর্মকর্তা-কর্মচারীকে রাজস্ব খাতে স্থানান্তরসহ শূন্যপদে নিয়োগের ব্যবস্থা নিলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করছি। আমরা হাসপাতালের বিভিন্ন সমস্যা সম্পর্কে ইতিমধ্যে পুলিশ হেড কোয়ার্টারেও জানিয়েছি।’উপপুলিশ কমিশনার (সদর) ফারুক আহমদ প্রথম আলোকে বলেন, ‘দায়িত্ব পালনকালে আহত হয়ে কিংবা নানা রোগে আক্রান্ত হয়ে অনেকেই আমাদের কাছে আসেন, কিন্তু আমরা পর্যাপ্ত তহবিলের অভাবে তাঁদের যথাযোগ্য চিকি ৎ সা দিতে পারি না।’ সরেজমিনে দেখা যায়, দামপাড়া পুলিশ লাইনে পাহাড়ের গায়ে নিরিবিলি পরিবেশে হাসপাতালের অবস্থান। প্রথমেই চোখে পড়ে ১৯১৫ সালে গড়ে ওঠা হাসপাতালের পুরোনো ভবনটি। এর পাশেই রয়েছে নতুন ভবন। ১৯৯৯ সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপনের পর ২০০১-এর ৫ জুলাই এর উদ্বোধন করেন ত ৎ কালীন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম। ২০০৪ সালে ৬০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হয়। বর্তমানে হাসপাতালের পুরোনো ভবনে ৬০ জন এবং নতুন ভবনে ৪০ জন রোগীর চিকি ৎ সার ব্যবস্থা রয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, পুলিশ বাহিনী এবং তাদের পরিবারের সদস্যদের উন্নত চিকি ৎ সাসেবা দেওয়ার লক্ষ্যে সরকার ১৯৯৭ সালের ১ জুলাই পুলিশ হাসপাতাল আধুনিকায়ন প্রকল্প হাতে নেয়। এর আওতায় চট্টগ্রামসহ সাতটি বিভাগীয় হাসপাতাল চালুর উদ্যোগ নেওয়া হয়। সেই লক্ষ্যে ২০০৪ সালের ১ জানুয়ারি চিকি ৎ সক এবং এপ্রিল মাসে অন্যান্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগের মাধ্যমে পুরোদমে চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালের কার্যক্রম শুরু হয়। চিকি ৎ সক, কর্মকর্তা-কর্মচারীসহ মোট ৭৬ জনের নিয়োগ দেওয়া হয় তখন। কিন্তু পরবর্তীকালে চাকরির স্থায়িত্বের অনিশ্চয়তার কারণে নিয়োগ পাওয়া অনেকেই চাকরি ছেড়ে দেন বলে জানা যায়। বর্তমানে হাসপাতালে কর্মরত আছেন মাত্র ৪৫ জন। এর মধ্যে ১৬ জন চিকি ৎ সক পদের বিপরীতে কাজে নিয়োজিত আছেন মাত্র সাতজন। তাঁদের মধ্যে আবার তিনজন জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে, একজন প্রেষণে ঢাকায় থাকায় বর্তমানে দায়িত্ব পালন করছেন তিনজন। তাঁরা হলেন তত্ত্বাবধায়ক, আবাসিক চিকি ৎ সা কর্মকর্তা (আরএমও) ও চিকি ৎ সা কর্মকর্তা (ইএমও)।সূত্রমতে, হাসপাতালে ১০টি ওয়ার্ড এবং দুটি কেবিন রয়েছে। এর মধ্যে নতুন ভবনে ছয়টি ওয়ার্ড এবং দুটি কেবিন এবং পুরোনো ভবনে চারটি কেবিন রয়েছে। এখানে প্রতিদিন গড়ে ৬০ থেকে ৭০ জন রোগী ভর্তি থাকে। এ ছাড়া বহির্বিভাগে প্রতিদিন দুই থেকে আড়াই শ রোগী দেখা হয়।চিকি ৎ সা ও যন্ত্রপাতিসংকট: খোঁজ নিয়ে জানা যায়, হাসপাতালে অপারেশন থিয়েটার থাকলেও লোকবলের অভাবে তা সচল রাখা যাচ্ছে না। একইভাবে এক্স-রে যন্ত্রটিও কোনো কাজে আসছে না। এখানে পুলিশ সদস্য ও পরিবারের সদস্যদের জন্য কল্যাণ তহবিলের অর্থায়নে বিনা মূল্যে ওষুধ ও চিকি ৎ সাসেবার ব্যবস্থা রয়েছে। কিন্তু ওষুধ ছাড়া রোগ নিরূপণ, অস্ত্রোপচার, বিশেষজ্ঞ চিকি ৎ সকের কোনো ব্যবস্থা না থাকায় তাদের এসব প্রয়োজন মেটাতে হয় নিজস্ব খরচে। সেবা নিতে হয় বেসরকারি ক্লিনিকে।গত বৃহস্পতিবার সকাল সোয়া নয়টায় মেট্রোপলিটন হাসপাতালে চিকি ৎ সাধীন অবস্থায় মারা যান মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের কনস্টেবল হেলাল উদ্দিন (৪৬)। সড়ক দুর্ঘটনায় আহত হেলালকে গত ২৮ আগস্ট পুলিশ হাসপাতালে আনা হলেও বিশেষজ্ঞ চিকি ৎ সক এবং প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে তা ৎ ক্ষণিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকে আবার তাকে মেট্রোপলিটন হাসপাতালে পাঠানো হয়।জানা যায়, হেলাল কর্ণফুলী নতুন সেতুর সামনে দুর্ঘটনায় আহত হন। তিনি এ সময় মাথায় গুরুতর আঘাত পান।হাসপাতালের নতুন ভবনের ১ নম্বর কেবিনে চিকি ৎ সা নিচ্ছেন নার্সিং অর্ডারলি দাউদুল ইসলাম কনস্টেবল /৪২৫৩ (২৭)। গত ১৭ আগস্ট নগরের ফকিরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় তাঁর বাঁ পায়ের হাড় ভেঙে যায়। হাসপাতালে অস্ত্রোপচারের ব্যবস্থা না থাকায় তাঁকে ২৩ আগস্ট নগরের একটি ক্লিনিক থেকে অস্ত্রোপচারের ব্যবস্থা করানো হয়।ওয়ার্ডে চিকি ৎ সাধীন মহালছড়ি থেকে আসা টিআরসি-২১০ শহীদুল ইসলাম (১৯) গত ২৪ এপ্রিল প্রশিক্ষণকালে আহত হন। তাঁর দুই পায়েও অস্ত্রোপচার করানো হয় বেসরকারি ক্লিনিক থেকে।নেই বিশেষজ্ঞ চিকি ৎ সক: অর্থোপেডিক্স, মেডিসিন, অ্যানেসথেসিয়া, প্যাথলজি, ডেন্টাল, রেডিওলজিস্ট, ডেন্টাল সার্জনের পদ থাকলেও তাতে কাউকে নিয়োগ দেওয়া হয়নি বলে জানা গেছে। হাসপাতালের চিকি ৎ সকদের মতে, এখানে নিউরো সার্জারি, সার্জারি, গাইনি, ফিজিওথেরাপি, স্ক্রিনবিডি (চর্ম রোগ), মানসিক রোগ, নাক-কান-গলা, চক্ষু রোগের বিশেষজ্ঞ চিকি ৎ সকের পদ সৃষ্টি এবং নিয়োগের ব্যবস্থা রাখা দরকার।অ্যাম্বুলেন্স-সংকট: বিভাগীয় এ হাসপাতালে দুটি অ্যাম্বুলেন্স চালু থাকলেও একটির অবস্থা খুবই নাজুক।দেখা গেছে, হাসপাতালের সামনে পড়ে আছে অ্যাম্বুলেন্সটি। এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে জানিয়েছেন হাসপাতালের লোকজন। অপরটি বেশ ঝকঝকে, তকতকে। এটি জাতিসংঘ শান্তিরক্ষী মিশন থেকে আনা। কিন্তু এসব গাড়ি বেশি দিন রাখা যায় না বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। কারণ, মিশনের গাড়ি বলে যেকোনো সময়ে ঢাকায় নিয়ে যাওয়া হয়।বকেয়া বেতন: অভিযোগ রয়েছে, হাসপাতালের চিকি ৎ সক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দুই থেকে তিন মাস বকেয়া থেকে যায়। তাঁদের জন্য থোক বরাদ্দের টাকা অর্থ মন্ত্রণালয় থেকে ছাড় পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ হেড কোয়ার্টার হয়ে ঘুরে আসতে অনেক সময় লেগে যায় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।অসম্পূর্ণ ভবন: হাসপাতাল এলাকায় ছয়তলা কাঠামোর (ফাউন্ডেশন) নতুন ভবনের দোতলার কাজ শেষ হয়েছে। পুরোনো ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় নতুন ভবনের ওপরের দিকে সম্প্রসারণের বিষয়টি পুলিশ হেড কোয়ার্টারে সুপারিশ করেছেন হাসপাতালের তত্ত্ব্বাবধায়ক মো. শাহাবুদ্দীন আহমেদ। এ ছাড়া পৃথকভাবে চারতলা কাঠামোর চিকি ৎ সক এবং নার্স কোয়ার্টারেরও দোতলা পর্যন্ত গড়ে উঠেছে। তবে অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর আবাসনের ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি।