তা র কা র ঈ দ সা জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাড়ি দারুণ পছন্দের পোশাক অভিনয়শিল্পী দিহানের। মাঠের বাইরে ফ্যাশনেও পিছিয়ে নেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক আমিনুল হক। এ দুজনের ঈদের দিনের সাজপোশাক নিয়ে এই আয়োজননীল রঙে সাজব—দিহানঈদের দিন খুব সকালে ঘুম থেকে ওঠা চাই দিহানের। তারপর গোসল করে তিন বোন একই রকম সালোয়ার-কামিজ পরে সেজেগুজে অপেক্ষা করেন বাবার নামাজ থেকে ফেরার। কারণ, সালামি সংগ্রহ অভিযানটা শুরু হয় তাঁর বাবাকে দিয়েই। ‘আমি অবশ্য সালামি নিতেই পছন্দ করি বেশি। ওটা আমার চাই-ই চাই। তবে নিজে অনেক দূরে দূরে থাকি সালামি দেওয়ার ভয়ে।’ এভাবেই সহজ-সরল স্বীকারোক্তি পাওয়া গেল তাঁর।এবারও ব্যতিক্রম হবে না ঈদে। সকালের সালামিপর্ব শেষ করে দুপুরে পরিবারের সবার সঙ্গে পেটপুরে খাবেন। তারপর বিকেলে সেজেগুজে বেরিয়ে পড়বেন বন্ধুদের নিয়ে। বিকেলে দিহান নীল রঙের জামদানি পরবেন। গলায় থাকবে হীরা আর সাদা সোনার একটা ছোট লকেট। এর নিচে রুপা আর নীল পাথরের নেকলেস। কানে ছোট দুল। হাতে মাঝখানের আঙুলে থাকবে সোনা, রুপা, প্লাটিনাম আর মুক্তার আংটি। কপালে নীল টিপ তো থাকছেই, সঙ্গে হাতে নীল পাথরের চুড়িটাও। কানের ফাঁকে একটা তাজা ফুলও গুঁজে নিতে পারেন। চুল হাওয়ায় উড়তে খুলেই রাখবেন। আর শাড়ির সঙ্গে মিলিয়ে পায়ে থাকবে নীল পাদুকা।রাতে কালো পাঞ্জাবি পরব—আমিনুল হক ‘ঈদের দিন খুব সকালেই ঘুম থেকে উঠব। গোসল করে ঈদের নামাজের জন্য প্রস্তুত হব। শুধু আমিই না, আমার চার বছরের ছেলেকেও পাঞ্জাবি-পায়জামা পরিয়ে ঈদের নামাজে নিয়ে যাব।বাবা-ছেলে দুজনই একই রঙের পাঞ্জাবি পরব।এবার ঈদ যেহেতু গরমের সময়, তাই সারা দিনই সুতি কাপড় পরে থাকব। সকালে ঈদের নামাজে সুতি কাপড়ের পেস্ট রঙের পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে পায়জামা পরব। নামাজ থেকে এসেই প্রতিবারের মতো এবারও সবার আগেই মাকে সালাম করব। আমি সব সময় নুডুলস খেতে ভালোবাসি। ঈদের সকালে নুডুলস অথবা মিষ্টিজাতীয় খাবার খাব। আমরা তিন ভাই একসঙ্গে থাকি। ঈদের সময় তিন বেলা তিন ভাইয়ের বাসায় খাই। দুপুরবেলা ভাইয়ের বাসায় দাওয়াত খাব। সাদা পায়জামা-পাঞ্জাবি পরেই ভাইয়ের বাসায় যাব। দুপুরের পর শ্বশুরবাড়ি যাব বউকে নিয়ে। তখন শ্বশুরবাড়ি থেকে ঈদে উপহার দেওয়া মেরুন রঙের পাঞ্জাবি পরব। বিকেলে বউ-বাচ্চাকে নিয়ে ঘুরতে বের হব। তখন জিনস প্যান্টের সঙ্গে র্টি-শার্ট পরেই বের হব। বউ-বাচ্চাকে নিয়ে বাইরের ফুচকা, চটপটি অথবা কেএফসিতে খেতে যাব।’ এভাবেই ঈদের বিকেল কাটাবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক আমিনুল হক। ‘ঈদের দিনে বাইরে কারও বাসায় খেতে যাই না। রাতে নিয়ম করে আরেক ভাইয়ের বাসায় খেতে যাব। কালো পাঞ্জাবির ওপর সাদা সুতার সঙ্গে গলায় সাদা এমব্রয়ডারি করা থাকবে। কালো উত্তরীয়র সঙ্গে সাদা পায়জামা ও স্লিপার পরব।’ সাক্ষাৎকার: শান্তা তাওহিদা, তারিকুর রহমান খান