টিভির পর্দা এবার অপূর্বর দখলে। লাক্স সুন্দরী মেহজাবীনও পিছিয়ে নেই। এ দুই তারকার ঈদের দিনের পোশাক-আশাক নিয়েই এ আয়োজন
তা র কা র ঈ দ সা জ
পাঞ্জাবি না পরলে ঈদের আমেজ পাওয়া যায় না—অপূর্ব ঈদের দিন কীভাবে কাটাবেন?ঈদের দিন সকাল সকাল উঠি। প্রস্তুত হয়ে সবাই মিলে ঈদগাহে নামাজ পড়তে যাই। তার আগে মায়ের হাতে রান্না করা সেমাই বা ফিরনি সবাই মিলে খাই।কেমন পোশাক পরবেন?নামাজের সময় পাঞ্জাবি পরতেই হবে। ঈদের নামাজে সাদা পাঞ্জাবিই পরে থাকি। সাদা পাঞ্জাবির বুকে ও হাতায় সাদা সুতার কাজ করা থাকবে। পায়জামা ও চামড়ার চটি স্যান্ডেল থাকবে পায়ে। যদি বৃষ্টি হয়, তবে চামড়ার চটির পরিবর্তে অন্য কিছু পরে যাব। বন্ধুদের সঙ্গে দেখা হবে না?ঈদের দিনে আমি বাইরে খুব একটা বের হই না। দুপুরে সব কাজিন মিলে আন্টির বাসায় খেতে যাব। এ সময় সাদার সঙ্গে সোনালি রঙের কাজ করা পাঞ্জাবি পরে বের হব। বিকেলে বন্ধুর বাসায় আড্ডা দেব। রাতের বেলা নিরিবিলি কোনো রেস্টুরেন্টে বা পাঁচতারকা হোটেলে বসে বন্ধুদের সঙ্গে গল্প করে কাটিয়ে দেব ঈদের দিনটি।রাতের পোশাক কেমন হবে?রাতে গাঢ় কোনো রঙের পোশাক পরব। সেটাও পাঞ্জাবি হতে পারে। পাঞ্জাবি না পরলে ঈদের আমেজ পাওয়া যায় না। তাই ঈদের সারা দিনই নানারকম পাঞ্জাবি পরতে পছন্দ করি।এবার সালোয়ার-কামিজ পরব —মেহজাবীন চৌধুরীঈদ নিয়ে ব্যস্ততা শুরু হয় কখন? প্রথম রোজা থেকেই শুরু হয়ে যায় আমার ব্যস্ততা। ছোট ভাইবোনের জন্য কেনাকাটা করি। আর আমার নিজেরটা তো আছেই। ঈদের সকালটা কীভাবে কাটে?ঘুম থেকে উঠে তাড়াতাড়ি তৈরি হয়ে নিই। তারপর নেমে যাই সালামি সংগ্রহ অভিযানে। অবশ্য যা পাই, তা আবার বিলিয়ে দিই ছোট ভাইবোনদের। ঈদের দিন কী পরবেন?সালোয়ার-কামিজ খুব ভালো লাগে আমার। গত দুটি ঈদে সালোয়ার-কামিজ পরিনি, তাই এবার সালোয়ার-কামিজ পরব। সাদার মধ্যে একটু সোনালি কারুকাজ থাকবে। বুকের কাছে লেইস আর কামিজের হাতটা ঘটি হাতার। জুতোও সোনালি রংয়ের। কেমন গয়না পরবেন?হাতে কিছু পরব না। তবে কানে সোনালি বড় রিং পরব। কেমন করে সাজবেন?আমি খুব কম সাজতে পছন্দ করি। খুব হালকা করে লিপস্টিক দেব। তবে কাজল অবশ্যই থাকবে চোখের কোণে। আর চুলগুলো একটু এলোমেলো করে ছাড়া থাকবে। সুগন্ধি পছন্দ করেন?খুবই। সবচেয়ে পছন্দ এলিজাবেথ আরডেন রেডডোর। আমি আশপাশে থাকলে এর সুবাসে আমার বন্ধুরা ধরেই নেয়, আমি হাজির। সাক্ষাৎকার: শান্তা তাওহিদা, তারিকুর রহমান খান