তা র কা র ঈ দ সা জ
পর্দায় এখন সজলের সরব উপস্থিতি। চলচ্চিত্র আর টিভি দুই মাধ্যমেই আছেন বিন্দু। এ দুই তারকার ঈদের দিনের পোশাকআশাক নিয়েই এ আয়োজনপাঞ্জাবি হবে ধবধবে সাদা—সজল সজলের ঈদের দিনটা শুরু হয় বেশ সকালে। সকালে নামাজ পড়তে যাওয়ার জন্য সাদা পাঞ্জাবি পরবেন। ‘সাদা পাঞ্জাবিতে থাকবে সাদা সুতার কাজ। পুরো পাঞ্জাবিতেই কাজ থাকবে। সাদা পায়জামা ও চটি স্যান্ডেল পরে পরিবারের সবার সঙ্গে নামাজ পড়তে যাব। সেমাই, জর্দা, ফিরনি খেয়েই সকাল পার করে দেব,’ জানালেন সজল। ‘দুপুরে সাধারণত আমি কোথাও বের হই না। ঈদের দুপুরটা ঘুমিয়েই কাটিয়ে দিই। পরিবারের সবাই মিলে নানার বাসায় দুপুরের খাবার খেতে যাব। তখনো পরনে পাঞ্জাবি থাকবে। সেটা হবে ধবধবে সাদা রঙের।’ এর পরের সময়টা বন্ধুদের সঙ্গে আড্ডা দেবার জন্য। যদি রাত হয়ে যায়, তাহলে গাঢ় রঙের পাঞ্জাবি পরা হবে বলে জানান সজল। রাতে আবার বাসায় ফিরেও চলবে আড্ডা।ঈদের দিন হালকা সাজ নেব —বিন্দু ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস বিন্দুর। ‘যত দেরিতে ঘুম ভাঙবে, ততই তো ঈদের দিনটা ছোট হয়ে যাবে, হেসে বললেন বিন্দু। ঈদে কেমন পোশাক পরবেন—জানতে চাইলে বলেন, ঈদের দিন সকালে পরার জন্য একটা পাতলা জর্জেট শাড়ি কিনেছেন। আঁচল আর পাড়টা লাল রঙের। আর জমিনে আছে সাদার ওপর কালো ছাপ। শাড়িজুড়ে কালো চুমকির কাজ। শাড়ির সঙ্গে মিলিয়ে কানে পরবেন রুপার ওপর কালো পাথরের কাজ করা ঝুলন্ত দুল। গলায় কিছু পরবেন না, তবে হাতে থাকবে অক্সিডাইজড ব্রেসলেট। তাতেও অবশ্য থাকবে কালো পাথরের ঝিলিক। জুতাও শাড়ির সঙ্গে মিলিয়ে কালোই পরবেন তিনি। ‘ঈদের দিন হালকা সাজ নেব, জানান বিন্দু। চোখে থাকবে কালো কাজলের রেখা। ঠোঁটে হালকা গোলাপি গ্লস আর কপালে ছোট কাল টিপ।সাক্ষাৎকার: শান্তা তাওহিদা, তারিকুর রহমান খান