তা র কা র ঈ দ সা জ
ন্যান্সীর বাহির-ভিতর জুড়েই গান। এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী।ইচ্ছাশক্তির জোরে স্বপ্ন পূরণ করে বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম এখন তরুণদের সামনে দৃষ্টান্ত।এই দুজনের ঈদের দিনের সাজ-পোশাক নিয়েই আয়োজনসন্ধ্যায় শাড়ি পরব—ন্যান্সীঈদের দিন বেশ সকালেই ঘুম থেকে উঠে পড়েন ন্যান্সী। ‘শ্বশুরবাড়িতে সবাই মিলে এবারের ঈদটা করা হবে, তাই পুরো দিনটাই কেটে যাবে ব্যস্ততায়’ বললেন ন্যান্সী। কেমন পোশাক পরবেন ঈদে—জানতে চাইলে তিনি বলেন, সকালে পরবেন সাদা সালোয়ার-কামিজ। সাদা সুতি সালোয়ার-কামিজে থাকবে সাদা সুতার হাতের কাজ করা। চোখে কাজল, ঠোঁটে লিপগ্লস আর ছোট্ট টিপ। গয়না খুব একটা পরা হয় না সালোয়ার-কামিজের সঙ্গে। কানে ছোট্ট ছোট্ট ফুলেল দুল পরবেন। সকালে রান্নায় সাহায্য করবেন শাশুড়িকে। ঈদের দিন চালের রুটি আর গরুর মাংস ভুনা ন্যান্সীর পছন্দ। দুপুর কাটবে গাঢ় কোনো রঙের সালোয়ার-কামিজে। সেটা হবে অ্যান্ডি সিল্কের তৈরি। হালকা কাজ থাকবে তাতে। পায়ে স্লিপার, হাতে সোনার ব্রেসলেট আর হালকা সাজ। ‘কপালে ছোট্ট টিপ পরা আমার ভীষণ প্রিয়’ বললেন ন্যান্সী। ঈদের সন্ধ্যায় বেড়াতে বের হবেন তিনি। তখন অবশ্যই শাড়ি পরবেন। টিস্যু ও মসলিন শাড়ি তাঁর খুব পছন্দ। হালকা গোলাপি রঙের শাড়িতে থাকবে কালো এমব্রয়ডারি করা ফুল। পাড়টা থাকবে ভারী কাজ করা ও চুমকি বসানো। শাড়ির সঙ্গে কানে পরবেন বড় দুল, হাতভর্তি থাকবে চুড়িতে। তবে গলায় কিছু পরবেন না তিনি। সন্ধ্যায় চোখের সাজটা হবে ভারী, ঠোঁটে লিপগ্লস আর কপালে টিপ, চুলগুলো থাকবে খোলা, তবে ছোট্ট পাঞ্চ ক্লিপ দিয়ে একটু সামনে রাখবেন চুল।শার্টের সঙ্গে জিনস পরব —মুসা ইব্রাহীম‘আমি সাধারণত ঈদে খুব সকালে ঘুম থেকে উঠি। এই ঈদেও ঘুম থেকে উঠে গোসল করে নামাজের প্রস্তুতি নেব। প্রতি ঈদের নামাজে পাঞ্জাবি পরি। সাদা পাঞ্জাবি-পায়জামার সঙ্গে স্যান্ডেল মিলিয়ে ঈদের নামাজ পড়তে যাই পরিবারের সবাই মিলে। এবারও তাই করব। নামাজ পড়ে এসে মায়ের হাতে রান্না করা মিষ্টিজাতীয় খাবার অথবা সেমাই খাব। ঈদের নামাজ পড়ার পর বিকেল পর্যন্ত বাসায় থাকব। বাসায় আরামদায়ক পোশাক পরব। গাঢ় লাল রঙের জমিনের ওপর কালো ও হলুদ রঙের কাজ করা শার্টের সঙ্গে জিনস পরব। আমি ঝালজাতীয় খাবার খেতে ভালোবাসি। এবারের ঈদেও ভাতের সঙ্গে ঝাল-মাংস অথবা খিচুড়ি-মাংস খাব। ঈদের দিনে বাইরে বন্ধুদের সঙ্গে আড্ডা না দিলে ঈদ পরিপূর্ণ হয় না। বিকেল হলে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বাইরে বের হব। বিকেলে প্রিয় লাল রঙের পাঞ্জাবিতে গলা, হাতে ও বুকে গাঢ় ছাই রঙের ব্লগ করা থাকবে। এ ছাড়া অফ হোয়াইট রঙের সুতার কাজ করা থাকবে পুরো পাঞ্জাবিতে। সাদা পায়জামার সঙ্গে আরামদায়ক স্যান্ডেল পরে থাকব। বন্ধুদের সঙ্গে ফুচকা, চটপটি খেয়েই কাটিয়ে দেব বিকেলটা। আড্ডা দিতে বেশি রাত হয়ে গেলে বাইরে খেয়ে আসব।’ এভাবেই কেটে যাবে এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীমের ঈদ।সাক্ষাৎকার: তারিকুর রহমান খান, সৈয়দা আখতার জাহান