তাঁতশিল্পের কাব্যকথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গত প্রায় ৫০ বছরে টাঙ্গাইলের বয়নশিল্পের বিবর্তন নিয়ে হতে যাচ্ছে এক প্রদর্শনী। ফ্যাশন ডিজাইন কাউন্সিল ও বেঙ্গল আর্ট লাউঞ্জের যৌথ উদ্যোগে ঢাকায় হবে বয়নশিল্প প্রদর্শনী ‘টাঙ্গাইল বয়নশিল্পের কাব্যকথা’। ঢাকার গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে এটি চলবে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত।
প্রদর্শনীতে ৫০-৯০ দশক পর্যন্ত বিভিন্ন সময়ের তাঁতের শাড়ি প্রদর্শনী হবে। এই শাড়িগুলো তৈরির পেছনের গল্পটাও তুলে ধরার চেষ্টা করা হবে। তাঁত কাপড় তৈরির চরকা, মাকু সবই থাকবে। আরও থাকবেন অভিজ্ঞ বয়নশিল্পীরাও। দর্শক নিজের চোখে তাঁতের শাড়ি তৈরির প্রক্রিয়া ও ধাপগুলো দেখার সুযোগ পাবেন। এ ছাড়া আয়োজক মোট ১২ জন ডিজাইনার তিনটি দলে বিভক্ত হয়ে একই উপাদান দিয়ে যে ভিন্ন ভিন্ন নকশার শাড়ি তৈরি করেছেন, তাও প্রদর্শিত হবে।
আয়োজকদের একজন ডিজাইনার মাহিন খান জানালেন, তাঁতশিল্পকে বাঁচিয়ে রাখার এবং সাধারণ মানুষের কাছে তাঁত শাড়ির বিশেষত্ব জানান দেওয়ারই একটি প্রয়াস হিসেবে আয়োজন করা হচ্ছে এ প্রদর্শনীর।

বেজ ক্যাম্পে আছে এমন সব মজার আয়োজন
বেজ ক্যাম্পে আছে এমন সব মজার আয়োজন

ঈদের ছুটিতে রোমাঞ্চ
একই সঙ্গে অবকাশ যাপন আর রোমাঞ্চের সুযোগ করে দেওয়ার উদ্দেশ্য নিয়ে চালু হয়েছে ‘দি বেজ ক্যাম্প বাংলাদেশ’। অ্যাকটিভিটি ক্যাম্প হিসেবেই পরিচিত হতে চায় প্রতিষ্ঠান।
গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তার একটু আগেই পড়বে এ ক্যাম্পটি। এখানে পৌঁছানোর পরই ক্যাম্প মার্শাল আর পেশাদার প্রশিক্ষক আপনার পুরোটা সময় কেমন কাটবে, তা জানিয়ে দেবেন।
সাধারণত যোগব্যায়াম দিয়ে দিনের শুরু হয়। গাছের ওপরে, মাঠে নানা রকম খেলার ব্যবস্থা আছে। এ ছাড়া আছে সাইক্লিং, তির ছোড়া, কায়াকিং, মাছ ধরা, জঙ্গলে ট্র্যাকিংসহ নানা আয়োজন। শিশুদের জন্য আছে খেলাধুলা।
এখানে থাকার ব্যবস্থা করা হয় তাঁবুতে। ঘর আর বাংলোও আছে। খাবারের আয়োজন এর ভেতরেই। নিরাপত্তার জন্য আছে বিশেষ ব্যবস্থা। ঈদে পরিবার নিয়ে বেড়ানোর জন্য বিশেষ প্যাকেজও আছে। ফোন: ০১৯৫২৭৭৭৯৯৯। ওয়েবসাইট: www.thebasecampbd.com