তাঁদের ছবিই সেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ে উৎসব উপলক্ষে আয়োজন করা হয়েছিল বিয়ের ছবি নিয়ে প্রতিযোগিতা ‘আমার ছবিই সেরা’৷ প্রায় দুই হাজার ছবি থেকে প্রাথমিক বাছাইয়ের পর সেরা ২০টি ছবি নিয়ে হয় চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা৷ অনলাইনে পাঠকদের ভোট আর বিচারকদের নম্বরে সেরা তিন ছবি নির্বাচিত হয়৷ চূড়ান্ত পর্বের বিচারক ছিলেন ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার, আলোকচিত্রী প্রীত রেজা ও রূপবিশেষজ্ঞ তানজিমা শারমিন৷

প্রথম পুরস্কার (থাইল্যান্ড ভ্রমণ) পেয়েছেন ঢাকার নাজমুল হুদা ওয়ারেসী ও জান্নাতুল ফেরদৌস দম্পতি৷ দ্বিতীয় পুরস্কার (নেপাল ভ্রমণ) পেয়েছেন ঢাকার রাকিবুল ইসলাম ও সোহেলী পারভীন দম্পতি৷ তৃতীয় পুরস্কার (কক্সবাজার ভ্রমণ) অর্জন করেছেন চট্টগ্রামের অমিত কুমার চৌধুরী ও শান্তা আইচ দম্পতি।
