তাঁদের দুর্বলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খ্যাতি ও সাফল্যের চূড়ায় ভাসলেও তাঁদের রয়েছে বিশেষ কোনো না কোনো কিছুর প্রতি ভালো লাগা, দুর্বলতা। হলেনই বা তারকা, তারপরও তো তাঁরা মানুষ। তাই সেসব জিনিসকে কেউ ভাগ্যের প্রতীক মনে করে ব্যবহার করেন, কারও ক্ষেত্রে সেটি আবার জীবনে চলাফেরার ভরসা। কেউ আবার আসক্ত হয়েছেন তাতে। জেনে নেওয়া যাক কয়েকজন বলিউড তারকার সেই বিশেষ কিছুর ব্যবহার সম্পর্কে—
শিল্পা শেঠি
শিল্পা শেঠি

ঘড়ির প্রতি দুর্বল শিল্পা শেঠি
ঘড়ির প্রতি বেশ দুর্বলতা রয়েছে শিল্পা শেঠির। প্রায়ই হাতঘড়ি পরা অবস্থায় দেখা যায় তাঁকে। এমনকি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তাঁর দল রাজস্থান রয়্যালসের খেলার সময় দুই হাতে ঘড়ি পরে হাজির হতেন শিল্পা। যার মধ্যে একটি ঘড়ি পরা হতো নিজের জন্য, অন্যটি দলের জন্য। তাঁর বিশ্বাস ছিল, দুই ঘড়ি পরে এলে তাঁর দল জিতবে।

সালমান
সালমান

সালমানের সঙ্গী ব্রেসলেট
সব সময় হাতে ফিরোজা রঙের পাথর বসানো ব্রেসলেট পরেন সালমান। বাস্তব জীবনের পাশাপাশি ছবিতে অভিনয়ের সময়ও পারতপক্ষে হাত থেকে ব্রেসলেট খোলেন না তিনি। বিশ্বাস করেন, ওই পাথর বসানো ব্রেসলেট-গুণে যাবতীয় ঝুট-ঝামেলা থেকে মুক্ত থাকতে পারবেন তিনি। শুধু সালমানই নন, তাঁর বাবা সেলিম খানও সব সময় একই রকমের ব্রেসলেট পরে থাকেন। এই ব্রেসলেটকে সৌভাগ্যের প্রতীক বলেই মনে করেন তাঁরা।

অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চন

বিগ বির পাথরখচিত আংটি
সারা জীবন পরিশ্রম ও অভিনয়দক্ষতার গুণে সাফল্যের শিখরে আরোহণ করলেও বলিউড শাহেনশাহ ভাগ্যে বিশ্বাসী। একসময় সংকটে পড়া অমিতাভ বচ্চন গ্রহ-নক্ষত্রের দোষ কাটাতে ধারণ করেন নীলা ও পান্নার মতো পাথর। তারপরই নাকি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মতো অনুষ্ঠান তাঁকে ফিরিয়ে নিয়ে আসে ফের খ্যাতির শীর্ষে। তাই জ্যোতিষীর বিধান মেনে আঙুলে ধারণ করেছেন পাথরখচিত আংটি।

কারিনা কাপুর
কারিনা কাপুর

কারিনার ফোনপ্রীতি
নিজের স্মার্টফোন থেকে খুব বেশি সময় দূরে থাকতে পারেন না কারিনা কাপুর। নবাব পরিবারে বউ বিষয়টি এক টিভি অনুষ্ঠানে অকপটেই স্বীকার করেছেন। আর তাঁর বর সাইফ আলী খান নিজেও কারিনার মধ্যে এ ব্যাপারটি খুঁজে পেয়েছেন। গত বছর এক মুঠোফোন প্রতিষ্ঠানের অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছিলেন সাইফ। এ সময় তিনি বলেন, মুঠোফোন বার্তার মাধ্যমে কারিনা তাঁর ঘনিষ্ঠজনদের খবরাখবর নেন।

কিং খান
কিং খান

কিং খানের ভরসা ট্রিপল ফাইভ

.
.

দুনিয়ার কত মানুষই না ভালোবাসেন শাহরুখ খানকে। আর তাঁর ভালোবাসা কিনা কেড়ে খাচ্ছে একটি নম্বর। সংখ্যাটি ফাইভ ফাইভ ফাইভ। বলিউড বাদশার ভরসা এই নম্বর। শাহরুখের বিশ্বাস, ভাগ্য আর ওই ৫৫৫ নম্বরের জোরেই নাকি তাঁর ক্যারিয়ার টিকে রয়েছে। তাই তাঁর সব গাড়ির নম্বরে নিয়েছেন ৫৫৫, মুঠোফোন নম্বরও নিয়েছেন ৫৫৫ রেখে। ই-মেইল ঠিকানায়ও ব্যবহার করেছেন এই নম্বর। শুধু নিজে নন, তাঁর ৮০ জন স্টাফের অফিশিয়াল মুঠোফোন নম্বরেও রয়েছে ৫৫৫।
গ্রন্থনা: এস এম নজিবুল্লাহ চৌধুরী
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, মিড ডে, ইন্ডিয়া টুডে