তাঁদের মুঠোফোন
রাজনীতি, প্রযুক্তি, বিনোদন—বিভিন্ন ক্ষেত্রে দুনিয়া জুড়ে জনপ্রিয় তাঁরা। এই তারকারাও ব্যবহার করেন মুঠোফোন। কয়েকজন তারকার মুঠোয় থাকা যন্ত্রের খোঁজ নিয়ে এই আয়োজন।বারাক ওবামাএকটা সময় ব্ল্যাকবেরি ব্যবহার করতেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বেশ কিছুদিন হয় বিশেষ প্রযুক্তির এক মুঠোফোন সেট তৈরি করা হয়েছে শুধু তাঁর জন্য। এর নাম সেকটেরা এজ। নামের সঙ্গে কাজের অনেক মিল—মুঠোফোনটায় আছে অনেক গোপনীয়তার কঠিন আবরণ। তিন হাজার ৩৫০ ডলার দামের এই মুঠোফোন কোয়ারটি কি-প্যাডওয়ালা। পাশাপাশি আছে টাচস্ক্রিন। সেকেন্ডারি ট্রাস্টেড ডিসপ্লে এবং দুটি ইউএসবি পোর্টও আছে এতে। এটি চলে উইন্ডোজ সফটওয়্যারে। এতে তথ্য সংরক্ষণ করা যায় সংকুচিত করে। মুঠোফোনটিতে ইন্টারনেট এক্সপ্লোরারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন ওবামা। মাইনাস ৯ থেকে ১৪০ ডিগ্রি ফারেনহাইটেও সচল থাকে সেকটেরা এজ। স্ট্যান্ডবাই চার্জ থাকে ৬০ ঘণ্টা, এক চার্জে কথা বলা যায় টানা ৫ ঘণ্টা! যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির সিকিউর মোবাইল এনভায়রনমেন্ট পোর্টেবল ইলেকট্রনিক ডিভাইস (এসএমই পিইডি) প্রোগ্রামের জন্যই মূলত এ মুঠোফোনটি তৈরি করা হয়েছিল। প্যারিস হিলটনমুঠোফোনের বাতিক আছে প্যারিস হিলটনের। দুই দিন পরপর মুঠোফোন পাল্টানো চাই তাঁর। এই পরিবর্তন আসে পোশাক-আশাকের রঙের সঙ্গে। গোলাপি রঙের পোশাক পরলে গোলাপি রঙের মুঠোফোন চাই। এ পর্যন্ত যে কতগুলো মুঠোফোন প্যারিস ব্যবহার করেছেন, তার কোনো হিসাব নেই। ২০০৭ সালে ব্যবহার করতেন গোলাপি রঙের মটোরোলা রেজর ভি থ্রি। সেটার পরে তাঁর হাতে দেখা গেল সাইডকিক থ্রি ব্যান্ডের মুঠোফোন। ২০০৭ সালের শেষ দিকে এসে প্রথমবারের মতো ব্ল্যাকবেরির ৮৭০০আর। এক মাস বাদেই পরিবর্তন—ব্ল্যাক ৮৮০০ সিরিজের ব্ল্যাকবেরি ফোন। এরপর আবারও ব্ল্যাকবেরি, রুপালি রঙের ব্ল্যাকবেরি ৮৭০০সি। হঠাৎই কম দামি এটা ফ্লিপ ফোন ব্যবহার করতে শুরু করলেন প্যারিস, সে সময় অনেকেই বাঁকা হাসি হেসেছিল ওই ফোন দেখে। পরে আবার ব্ল্যাকবেরিই দেখা গেল তাঁর হাতে, নানা মডেলের নানা রঙের। এখন পর্যন্ত গোলাপি রঙের একটা ব্ল্যাকবেরি শোভা পাচ্ছে প্যারিসের হাতে। শচীন টেন্ডুলকারমুঠোফোন নিয়ে অত মাথা ঘামানোর সময় নেই লিটল মাস্টারের। আইপ্যাডে গান শোনেন অবসর পেলেই। মুঠোফোন অত জবরজং না হলেও হয়তো আপত্তি নেই তাঁর। তাই হয়তো একসময় নকিয়াতেই সন্তুষ্ট ছিলেন। তবে পরে ব্ল্যাকবেরিও ব্যবহার করতে দেখা গেছে শচীনকে।মাধুরী দীক্ষিতঅ্যাপলের পাঁড় ভক্ত মাধুরী। আইফোন, আইপ্যাড এবং কম্পিউটার হিসেবে ম্যাকই তাঁর পছন্দের তালিকায় এক নম্বর।প্রিয়াঙ্কা চোপড়াবেচারি পড়েছেন মহাফাঁপরে! নকিয়ার সঙ্গে চুক্তি করে শুভেচ্ছাদূত হয়েছিলেন। তাই নকিয়া ব্যবহার না করে উপায় কী! তার পরও চুক্তি ভেঙে অ্যান্ড্রয়েডচালিত আরেকটি মুঠোফোন ব্যবহার করছেন এই তারকা।বিল গেটসএটা নিশ্চিত, বিল গেটসের মুঠোফোন চলে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে। একবার এক সংবাদ সম্মেলনে এইচটিসি এবং স্যামসাংয়ের আই৩০০ মডেলের দুটি মুঠোফোন দেখা গিয়েছিল গেটসের হাতে। হ্যাঁ, দুটি ফোনই ছিল উইন্ডোজ অপারেটিং সিস্টেমচালিত।কিম কারদাশিয়ানতারকাদের অনেকেই যখন আস্থা রাখছেন ব্ল্যাকবেরিতে, তখন কিম কারদাশিয়ানের হাতে আইফোন। সাদা রঙের মডেলের ওই ফোনটি তাঁর হাতে দেখা গেছে বেশ কয়েকবার। এর আগে অবশ্য ব্ল্যাকবেরি বোল্ড ৯৮৭০ মডেলের মুঠোফোনও ব্যবহার করেছিলেন এই মার্কিন অভিনেত্রী। জ্যাকি চ্যানজনপ্রিয় এই অভিনেতা হংকংভিত্তিক এক মুঠোফোন প্রতিষ্ঠানের প্রচারণা চালান। সেখানে ওই সিমের সঙ্গে দেওয়া হয় মটোরোলা ডব্লিউ৩৭৫ মডেলের মুঠোফোন। জ্যাকি চ্যানের হাতেও ওই মুঠোফোনটি দেখা গেছে কয়েকবার।আমির খানমুঠোফোনের ওপর চরম অনীহা তাঁর। থ্রি ইডিয়টস ছবিটির শ্যুটিংয়ের সময় লাদাখে থাকতে হয়েছিল বেশ কটা দিন। সেখানে নেটওয়ার্কের অবস্থা ছিল যাচ্ছেতাই। সে কারণে ওই কটা দিন নাকি দারুণ আরামে ছিলেন বলিউডের এই জনপ্রিয় মুখ। তার পরও প্রযুক্তির এই দুনিয়ায় মুঠোফোন ব্যবহার না করে উপায় কী! তার ওপর স্যামসাংয়ের শুভেচ্ছাদূত হিসেবেও নাম লিখিয়েছেন, তাই স্যামসাংই ব্যবহার করছেন আমির।ড্রিউ ব্যারিমোরবেশ কয়েকবার ছেলেবন্ধু পাল্টালেও মুঠোফোন পাল্টাচ্ছেন না ড্রিউ। অনেক দিন হলো ব্ল্যাকবেরিতেই তুষ্ট এই হলিউড তারকা। তবে মডেল পরিবর্তন করেছেন বেশ কয়েকবার। সম্প্রতি ব্ল্যাকবেরির ৯৮১০ মডেলের মুঠোফোন দিয়ে কথা বলতে দেখা গেছে তাঁকে।সূত্র: একাধিক ওয়েবসাইট