তাঁদেরও আছে ছেলেমানুষি শখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজ নিজ ক্ষেত্রে তাঁরা সফল। কাজ দিয়ে এগিয়ে গেছেন। সফল তারকাদেরও আছে কিছু ছেলেমানুষি শখ। এমন​ই কয়েকজন তারকার ছেলেমানুষি শখের কথা আজ থাকছে

অ্যাঞ্জেলিনা জোলি
অ্যাঞ্জেলিনা জোলি

অ্যাঞ্জেলিনা জোলি
ট্যাটুপ্রিয় অ্যাঞ্জেলিনা জোলি ছুরি সংগ্রহ করতেন। খুব বেশি কি আশ্চর্য হচ্ছেন? জোলি ও বিল্লি বব যখন একে অপরের সঙ্গে গাঁটছাড়া বেঁধেছিলেন, তখন তো শুধু শরীরে ট্যাটু এঁকে উদ্‌যাপন করেননি, একে অপরের সঙ্গে বিনিময় করেছিলেন নিজেদের রক্তের শিশি। ও সান-এর নিবন্ধ অনুযায়ী তাঁদের বিবাহবিচ্ছেদের সময় পাঁচ শিশি রক্ত আবার ফেরত চেয়েছিলেন জোলি, যাতে বব তাঁকে ‘অভিশাপ’ দিতে না পারেন। 

.
.

টাইগার উডস
বিস্মিত হলেও হতে পারেন। শুধু গলফেই দক্ষ নন টাইগার উডস। বিশ্বসেরা এই গলফার একজন দক্ষ ড্রাইভার ও ডুবুরিও বটে, যিনি বিশ্বের অনেক জায়গায়ই ড্রাইভিং করতে ছুটে যান। গিয়ে শুধু ডাইভিং করেন না, বড়শি দিয়ে মাছও ধরেন। 


.
.

জনি ডেপ
তাঁর বিচিত্র কাণ্ডের জন্যই মানুষ তাঁকে পছন্দ করে থাকেন। যিনি কিনা আবার ভক্তদের চোখে ভুলই করতে পারেন না। আর সে জনি ডেপের সহজাত অভ্যাস কী জানেন? ধূমায়িত এক কাপ চায়ে চুমুক দেওয়ার মুহূর্তে পুতুল নিয়ে খেলা করা। 

.
.

সিদ্ধার্থ মালহোত্রা
এ বলিউড অভিনেতা শুধু দর্শন বিচারেই এগিয়ে নন, এগিয়ে প্রতিভায়ও। একটু অবসর মিললেই কার্টুন আঁকা শুরু করেন। আর তাতে ভবিষ্যতে কার্টুনিস্ট বনে গেলেও অবাক হওয়ার কিছু নেই। সিদ্ধার্থ ভালোবাসেন তাঁর কুকুর অস্কারের সঙ্গে খেলতে।
গ্রন্থনা: এস এম নজিবুল্লাহ চৌধুরী
সূত্র: নট সো বোরিং লাইফ, বুক মাই শো ডটকম