তাঁর রিকশায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন আগের কথা, আমি আমার নানার বাসায় বেড়াতে যাই। আমি ছোটবেলায় নানার বাসায় থেকে লেখাপড়া করি। বিকেলবেলায় আমি নদীর ধরে ঘুরতে যাই। তারপর হঠাৎ করে দেখি আমার ছোটবেলার বন্ধু রিকশা চালিয়ে ধান নিয়ে যাচ্ছে। এই সময় নদীর ধারে আমি একা ছিলাম। সামনে একটা ব্রিজ। সে তখন রিকশা করে ধানগুলো ব্রিজে তুলে নিয়ে যেতে পারছিল না এবং সে আমাকে বলতেও পারছে না। কারণ, আমি লেখাপড়া করি, শহরে থাকি! আমি গিয়ে তাঁর রিকশা ধাক্কা দিই, সে অনেক খুশি হয়।
মো. কোরবান আলী
বিজ্ঞানবিষয়ক সম্পাদক, প্রথম আলো বন্ধুসভা, ময়মনসিংহ।