তাঁরা যা বলতে পারেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ফাঁস হওয়া প্রশ্ন পেয়ে যাঁরা মেডিকেল কলেজে ভর্তি হলেন, বছর কয়েক পর তাঁরা কী বলবেন? জাতির বিবেক যখন প্রশ্ন করবে, ‘টাকার বিনিময়ে কী শিক্ষা পেলেন?’ তখন তাঁরা পাশের উত্তরগুলো দিয়ে পার পেতে পারবেন অনায়াসে।
*চিকিৎসকদের ধ্যানজ্ঞান একটাই—কত সহজে মানুষের রোগ নিরাময় করা যায়। আমি দেখিয়েছি কত সহজ পদ্ধতিতে চিকিৎসক হওয়া যায়। আগে তো চিকিৎসক, পরে না চিকিৎসা!
*মা-বাবার লালিত স্বপ্ন ছিল আমি চিকিৎসক হব। আমি যদি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ না পেতাম, তখন তাঁরা স্বপ্নভঙ্গের কারণে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হতেন। আমি বিনা চিকিৎসায় দুজন সম্ভাব্য রোগীকে সুস্থ রাখতে পেরেছি।
*মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা করে অসুস্থ হয়ে পড়ে অনেক শিক্ষার্থী। কীভাবে সুস্থ থেকে অতি সহজ পদ্ধতিতে সফল হওয়া যায়, সেটাও আমি দেখিয়েছি।
*চিকিৎসা কেবল একটি পেশাই নয়, এটি সেবাও বটে। অনেকেই বলেন, ‘সুযোগ চাই, সেবা করব।’ কিন্তু সেই সুযোগ তো সবাই পেত না! কেবল মেধাবীরাই মেডিকেল কলেজে নাম লিখিয়ে সেবা দিত মানুষকে। তাই সহজ পদ্ধতিতে মেডিকেল কলেজে ভর্তি হয়ে মানুষের সেবা করার সুযোগ পেয়েছি আমি, এটা িক একটা বৈপ্লবিক পরিবর্তন ছিল না?
*আমাদের কারণেই অনেক মেধাবী শিক্ষার্থী কেবল চিকিৎসা পেশায় না এসে বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে পড়েছেন। মেধাবীরা যদি কেবল চিকিৎসাই করবেন, তাহলে একটা দেশের বাকি ক্ষেত্রগুলোর হবেটা কী? অতএব দেশের উন্নয়নে এটাও আমাদের বড় একটা অবদান।
*দেশে বেকার মানুষের সংখ্যা কম নয়। অথচ আমরা কিছু মানুষের কাছ থেকে ১৫ হাজার থেকে শুরু করে দেড় লাখ টাকা দিয়ে প্রশ্নপত্র কিনেছিলাম। ফলে অনেকগুলো মানুষের কর্মসংস্থান হয়েছে। তাই বেকার সমস্যা দূরীকরণেও আমাদের ভূমিকা প্রশংসার দাবিদার।