তাঁরা রাজপথ চষে বেড়াচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক সাংসদ ও কেন্দ্রীয় বিএনপির সম্পাদকমণ্ডলীর সদস্যপ্রথম আলো: আপনারা যখন রাজনীতিতে এসেছিলেন তখন নারীদের অংশগ্রহণ কম ছিল। এখন তো বাড়ছে। কেমন লাগছে?রোজী কবির: অবশ্যই ভালো লাগছে। দুই যুগ আগেও চট্টগ্রামের মিছিল-সমাবেশে দু-তিনজনের বেশি নারীকে দেখা যায়নি। আমি নিজেই কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পরামর্শ করে নগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডে কমিটি গঠন করি। ওই সময় মহানগর কমিটিতে ১১০ জন, থানায় ৫১ জন এবং ওয়ার্ডে ৩১ জনকে নিয়ে কমিটি গঠিত হয়। এতে আমরা বিএনপির রাজনীতিতে কয়েক শ নারীনেত্রী পাই, যাঁদের বেশির ভাগ রাজনীতিতে সক্রিয় আছেন। তাঁরা রাজপথ চষে বেড়াচ্ছেন। আন্দোলন-সংগ্রামে অগ্রভাগে তাঁদের দেখা যাচ্ছে। প্রথম আলো: কবে নাগাদ এসব কমিটি গঠিত হয়? রোজী কবির: ২০০৫ সাল থেকে বিভিন্ন ইউনিটের কমিটি গঠন শুরু হয়। ওই সময় থেকে বিএনপিতে মহিলাদের অংশগ্রহণ বাড়তে থাকে।প্রথম আলো: রাজনীতে নতুন মুখ যখন বাড়ছিল তখন সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবার থেকে কেউ কি বাধা দিয়েছেন? রোজী কবির: কেউ বাধা দেননি। বরং অনেকের স্বামী কিংবা ভাই উৎসাহ দিয়েছেন। তাঁদের উৎসাহে আমাদের তৃণমূল পর্যায়ের নেত্রীরা এখনো রাজপথে আছেন। কেউ কেউ তাঁদের সন্তান নিয়ে এখন কর্মসূচিগুলোতে যোগ দিচ্ছেন। এটা আমাদের রাজনীতির জন্য ইতিবাচক দিক। কারণ আমাদের নেত্রী খালেদা জিয়া একজন নারী। তিনি তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন। তাঁর কারণেই মেয়েরা রাজনীতিতে আসছেন। প্রথম আলো: রাজনীতিতে আসার পর কোনো নারীনেত্রী বা কর্মী খারাপ আচরণ বা বৈষম্যের শিকার হয়েছেন কী? রোজী কবির: কেউ খারাপ আচরণের শিকার হয়েছেন বলে আমি অভিযোগ পাইনি। পুরুষদের সঙ্গে আমাদের নারীনেত্রীরা সমানতালে রাজপথ চষে বেড়াচ্ছেন। মিছিল করছেন। পিকেটিং করছেন। তবে দুই-একটি বিচ্ছিন্ন ঘটনার খবর আমরা পাই, যা আমরা বসে মিটমাট করে ফেলি।প্রথম আলো: কী ধরনের বিচ্ছিন্ন ঘটনার কথা বলছেন? রোজী কবির: নারীদের সঙ্গে নারীদের ঝগড়া বিবাদের কথা বলছি। এটা ঘরে যেমন হয়। তেমনি বাইরেও ঘটে থাকে। এটাকে এত বড় করে দেখার সুযোগ নেই।