তাইওয়ানের খাবারের স্বাদ

তাইওয়ানের নানা ধরনের খাবারের স্বাদ দিতেই এ দেশে যাত্রা শুরু করেছে পপলার। এখানে রয়েছে নানা ধরনের বেকারি পণ্য, কফি ও মিষ্টি-জাতীয় খাবার। পসরা সাজিয়েছেন কয়েক পদের পানীয়রও। জানালেন পারফেক্ট বেভারেজ অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গ্রুপ ব্র্যান্ড ব্যবস্থাপক সাব্বির আহমেদ। পপলার ব্র্যান্ডটা বাংলাদেশে এনেছে তারা।
সাব্বির আহমেদ জানান, এখানে প্রায় ১২ স্বাদের কফি, পাঁচ রকমের শরবত, ১৭ রকমের চা-সহ সোডা পানীয়, স্বাস্থ্যকর চা, হালকা নাশতা, রাইস, নুডলস ইত্যাদি পদ আছে। একই সঙ্গে কুকিজ, পেস্ট্রিসহ নানা ধরনের রুটি পাওয়া যায়। আছে সকালের নাশতাও।
এসবের পাশাপাশি পাওয়া যায় জন্মদিনের কেক এবং কুকিজ ও পেস্ট্রির উপহার বক্স। আর চাইলে হোম ডেলিভারি করে থাকে
তারা। তাই প্রিয়জনকে কেক বা উপহার বক্স পাঠাতে চাইলে আসতে পারেন এখানে।
পপলারের খাবার প্রসঙ্গে সাব্বির আহমেদ বলেন, ‘তাইওয়ানের একটি জনপ্রিয় খাবারের ব্র্যান্ড পপলার। তাইওয়ান থেকে সেখানকার কর্মকর্তারা বাংলাদেশে এসে কর্মীদের প্রশিক্ষণ দিয়েছেন, যাতে খাবারের স্বাদ অক্ষুণ্ন থাকে। এখন আমাদের দুটি নিজস্ব কারখানা আছে, যেখানে প্রতিদিন তৈরি হয় নানা রকম খাবার।’
এরই মধ্যে ঢাকার দুটি জায়গায় শাখা খুলেছে তারা। একটি যমুনা ফিউচার পার্কে, আরেকটি গুলশান-২-এর ওয়েস্টিন হোটেলের বিপরীতে। ফেসবুক: www.facebook.com/pages/Poplar/652027438235309