
মডেল তানজিন তিশা। তাঁর মা উম্মে সালমা, গৃহিণী। এবারের দুই প্রজন্মে থাকছে এই মা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা ।
১. কোন ধরনের পোশাক পছন্দ করেন?
তানজিন তিশা: পশ্চিমা ধাঁচের পোশাক বেশি পরা হলেও শাড়ি খুব প্রিয়। বিশেষ করে জামদানি, শিফন ও জর্জেট।
মা: সিল্ক ও সুতির শাড়ি পছন্দ করি।
২. কী খেতে ভালোবাসেন?
তানজিন তিশা: মায়ের হাতের রান্না করা মুরগির মাংস সবচেয়ে প্রিয় খাবার। তবে বাইরে খেতে গেলে ফ্রায়েড চিকেন ও ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভালোবাসি।
মা: সাধারণত ভাত-মাছ ও শাকসবজি আমার পছন্দের খাবার। বাইরের খাবারের মধ্যে ফ্রায়েড চিকেন ও নুডলস বেশি পছন্দ।
৩. প্রিয় সংগীতশিল্পী…
তানজিন তিশা: বাংলাদেশের হাবিব ওয়াহিদ, ইমরান মাহমুদুল আর ভারতের অরিজিৎ সিং, সনু নিগমের গান ভালো লাগে।
মা: রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, মাহমুদুন নবী ও সুবীর নন্দী আমার প্রিয় গানের শিল্পী।
৪. প্রিয় অভিনয়শিল্পী...
তানজিন তিশা: রাজ্জাক, সুবর্ণা মুস্তাফা, জয়া আহসান ও মোশাররফ করিমের অভিনয় ভালো লাগে।
মা: সুচিত্রা সেন, রাজ্জাক, শাবানা ও কবরী।
৫. পছন্দের সিনেমা…
তানজিন তিশা: টাইটানিক, ২০১২ ও কাভি খুশি কাভি গাম।
মা: ময়নামতি ও নীল আকাশের নীচে।
৬. টেলিভিশনে কোন ধরনের অনুষ্ঠান দেখা হয়?
তানজিন তিশা: নাচের অনুষ্ঠানগুলো বেশি দেখা হয়। এ ছাড়া ভালো নাটক হলেও দেখি।
মা: ভারতের বাংলা ধারাবাহিক নাটকগুলো নিয়মিত দেখি। মাঝেমধ্যে দেশের নাটকও দেখা হয়।
৭. ছোটবেলায় যা হতে চেয়েছিলেন
তানজিন তিশা: সৎ রাজনীতিবিদ।
মা: সংগীতশিল্পী।
সাক্ষাৎকার: শফিক আল মামুন