তাপবিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিলের দাবিতে মহেশখালীতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে কক্সবাজারের মহেশখালী উপজেলায় ১০ অক্টোবর বিকেলে হোয়ানক ইউনিয়নের টাইমবাজার মাঠে সমাবেশ করেছেন স্থানীয় লোকজন। এতে সভাপতিত্ব করেন মহেশখালী ছাত্র পরিষদের আহ্বায়ক আলা উদ্দিন। বক্তব্য দেন হোয়ানক কলেজের অধ্যাপক সরওয়ার কামাল, জসিম উদ্দিন, আইনজীবী রায়হানুল মোস্তফা, বঙ্গবন্ধু মহিলা কলেজের প্রভাষক মাহবুব আলম, সাংবাদিক ফরিদুল আলম, শিক্ষক রূপণ কান্তি দে, মেহেদী হাসান প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, হোয়ানকের পশ্চিমে প্রায় ৬০০ একর জমির ওপর সরকার এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন করা হলে এলাকার লবণ, চিংড়ি ও পান চাষ বন্ধ হয়ে যাবে। ধ্বংস হবে পরিবেশ। জনগণের স্বার্থে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প বাতিলের দাবি জানান তাঁরা।