তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য ৪৫৫ হেক্টর জমি চিহ্নিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। উপজেলার মাতারবাড়ি ও ধলঘাটা ইউনিয়নের মাঝামাঝি স্থানে এক হাজার ২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এ কেন্দ্র স্থাপন করা হবে। এ ব্যাপারে বর্তমানে জরিপকাজ চলছে এবং কেন্দ্রের জন্য ৪৫৫ হেক্টর জমি চিহ্নিত করা হয়েছে। ২০১৬ সালে বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণকাজ শুরু করে ২০২২ সালে তা শেষ করার পরিকল্পনা রয়েছে।মহেশখালীতে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপন নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল কাসেম।১৬ এপ্রিল সকালে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ারুল নাসেরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তব্য দেন পৌর মেয়র মকছুদ মিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান, পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সর্দার শরিফুল ইসলাম, ধলঘাটা ইউনিয়নের চেয়ারম্যান আহসান উল্লাহ, মাতারবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী, কালারমারছড়া ইউনিয়নের চেয়ারম্যান মির কাসেম চৌধুরী, হামেদ হোসেন, নূর বক্স প্রমুখ।মোহাম্মদ আবুল কাসেম বলেন, স্থানীয় জনগণের সহযোগিতা পাওয়া গেলে আগামী বছর মার্চ মাসে বিদ্যুৎকেন্দ্রটি স্থাপনের জন্য জাপানের উন্নয়ন সংস্থা জাইকার সঙ্গে সরকার চুক্তি করবে। আগামী ২০১৬ সালের দিকে এর নির্মাণকাজ শুরু করা হবে।