তামজীদের প্রিয় টম ক্রুজ, বাবার প্রিয় জর্জ হ্যারিসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>তামজীদ মোর্শেদ। ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে অনুষ্ঠিত ৫৮তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) প্রথমবারের মতো অংশ নিয়ে ব্রোঞ্জ পদক জয় করে। নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে পড়ছে। তার বাবা এ এইচ মনজুর মোর্শেদ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। আজ দুই প্রজন্মে থাকছে এই বাবা ছেলের পছন্দ-অপছন্দের কথা।
তামজীদ মোর্শেদের সঙ্গে বাবা। ছবি: অধুনা
তামজীদ মোর্শেদের সঙ্গে বাবা। ছবি: অধুনা

১. কোন ধরনের খাবার প্রিয়?

তামজীদ: ফাস্টফুড, চকলেট।

বাবা: মোগল খাবার।

২. কোথায় ঘুরতে ভালো লাগে?

তামজীদ: সাগরপারে।

বাবা: পাহাড় ও বনে।

৩. প্রিয় লেখক কারা?

তামজীদ: জর্জ রেমন্ড রিচার্ড মার্টিন, স্টিফেন হকিংস।

বাবা: রবীন্দ্রনাথ, ওরিয়ানা ফালাচি।

৪. প্রিয় সিনেমা?

তামজীদ: অ্যা বিউটিফুল মাইন্ড, হ্যারি পটার।

বাবা: ওরা ১১ জন, পিংক।

৫. পছন্দের সংগীতশিল্পী...

তামজীদ: ক্রিস মার্টিন।

বাবা: জর্জ হ্যারিসন, অজয় চক্রবর্তী।

৬. কাদের অভিনয় ভালো লাগে?

তামজীদ: টম ক্রুজ, লেনা হেডে।

বাবা: হুমায়ুন ফরীদি, সুবর্ণা মুস্তাফা, রজার মুর।

৭. প্রিয় রং কী?

তামজীদ: নীল।

বাবা: লাল-সবুজ।

৮. কিসে রেগে যান?

তামজীদ: একই কথা বারবার বললে।

বাবা: খুব একটা রাগ হয় না।

৯. পরস্পরের ভালো ও মন্দ দিক কী?

তামজীদ: ভালো—জটিল বিষয়গুলো সহজ করে ভাবতে পারে, মন্দ—একটু বেশিই আলসে।

বাবা: ভালো—যুক্তি দিয়ে বিবেচনা করে, মন্দ—একটু আলসে টাইপের।

১০. কোন ধরনের পোশাক পছন্দ?

তামজীদ: শার্ট ও জিনস প্যান্ট।

বাবা: টি-শার্ট, জিনস প্যান্ট।

১১. কোন খেলা প্রিয়?

তামজীদ: ফুটবল, দাবা।

বাবা: ক্রিকেট।

সাক্ষাৎকার: বায়েজিদ ভূঁইয়া