তামাক চাষকে না বলে দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামাকপ্রবণ এলাকার গর্ভবতী মা ও শিশুরা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। তামাক চাষের ফলে খাদ্যঘাটতি ও জমির উর্বরতাও কমে যাচ্ছে। তামাক চাষকে না বলে দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে।
কক্সবাজারের চকরিয়া উপজেলায় ‘তামাক চাষ, এলাকার মানুষ ও আদিবাসী জনগোষ্ঠীর স্বাস্থ্য অবস্থার পর্যালোচনা’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। ২৬ অক্টোবর সকাল সাড়ে ১০টায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণা (উবিনীগ) ও স্বাস্থ্য আন্দোলন এ মতবিনিময় সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সালাম। বক্তব্য দেন উবিনীগের কক্সবাজারের আঞ্চলিক ব্যবস্থাপক রফিকুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মর্তুজা বেগম, চকরিয়া কলেজের সহকারী অধ্যাপক পদ্মলোচন বড়ুয়া, এ কে এম শাহাব উদ্দিন, সাংবাদিক জহিরুল ইসলাম, এম আর মাহমুদ প্রমুখ।