তামাকজাত পণ্যের ওপর কর বাড়ানোর দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনস্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা এবং অপুষ্টি হ্রাসের লক্ষ্যে তামাকজাত পণ্যের ওপর কর বাড়ানোর দাবি জানিয়েছে সম্মিলিত তামাকবিরোধী আন্দোলনসহ বিভিন্ন বেসরকারি সংস্থা। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণের সমাবেশে ওই সব সংগঠনের কর্মকর্তারা এ দাবি জানান। বক্তারা বলেন, তামাকজাত দ্রব্য ব্যবহারের ফলে মা ও শিশুস্বাস্থ্যসহ জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। বক্তব্য দেন সৈয়দ দিদারুল মুনির, সালাহউদ্দিন কবির, কেশবচন্দ্র নাথ প্রমুখ। বিজ্ঞপ্তি।