তামাকের কবলে পাঁচ হাজার একর জমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার সাতটি ইউনিয়নের পাঁচ হাজার একর জমিতে চলতি মৌসুমে তামাক চাষ হয়েছে। ১৫ বছর আগে উপজেলায় তামাক চাষ শুরু হলেও বর্তমানে ব্যাপক বিস্তার লাভ করেছে। প্রশাসনের নজরদারি না থাকায় তামাকের এ আগ্রাসন দিন দিন বৃদ্ধি পাচ্ছে।সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, চকরিয়া উপজেলার কাকারা, সুরাজপুর-মানিকপুর, ফাঁসিয়াখালী, বমুবিলছড়ি, লক্ষ্যারচর, কৈয়ারবিল ও বরইতলী ইউনিয়নের পাঁচ হাজার একর জমিতে তামাক চাষ হচ্ছে। কাকারা ইউনিয়নের শাকের মোহাম্মদ চর গ্রামের কৃষক জয়নাল আবেদীন (৩৮) বলেন, ‘এলাকায় জমির মালিকেরা সবজি ও ধান চাষ করতে চান না। কারণ এতে লাভ কম। ৪০ শতক জমি বর্গা চাষিকে দিয়ে ধান ও সবজি চাষ করলে জমির মালিকেরা বছরে ১২ হাজার টাকা পান। একই পরিমাণ জমিতে তামাক চাষ করলে ২৫ থেকে ৩০ হাজার টাকা লাভ হয়।জানা গেছে, তামাক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো কৃষকদের কম সুদে ঋণ দিয়ে তামাক চাষে উদ্বুদ্ধ করছে বলে অভিযোগ আছে। বেসরকারি সংস্থা উবিনিগ কক্সবাজারের আঞ্চলিক সমন্বয়ক রফিকুল হক জানান, চকরিয়া উপজেলায় গত বছর প্রায় চার হাজার একর জমিতে তামাক চাষ হয়েছে। এ বছর হচ্ছে পাঁচ হাজার একর জমিতে। চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আতিক উল্লাহ জানান, তামাক চাষ বন্ধে প্রশাসন নানা পদক্ষেপ নিয়েছে। কৃষকদের সচেতন করার জন্য সভা-সেমিনার করা হচ্ছে।