তামিম ইকবাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দল থেকে প্রায় বাদই পড়েছিলেন। শেষ মুহূর্তে দলে ফিরে এর জবাবও দিয়েছেন দারুণভাবে। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের ভিত্তি গড়ে দিয়েছিলেন তিনিই। এবারের সময়ের তারকা তামিম ইকবাল ছেলেবেলায় যা হতে চেয়েছিলামসেই ছোটবেলা থেকেই খেলতাম। বাড়ির পাশে মাঠে, স্কুলে। খেলতে খেলতে সব সময় খেলোয়াড়ই হতে চেয়েছি।প্রিয় মুখআমার বাবা, মো. ইকবাল খান। প্রিয় মাঠনাসিরাবাদ বয়েজ স্কুলমাঠটা সবচেয়ে প্রিয় আমার। এখান থেকেই সত্যিকারের ক্রিকেট বলে খেলা শুরু আমার।প্রথম ব্যাটপ্রথম ব্যাটটি বাবা কিনে দিয়েছিলেন, ভ্যাম্পায়ার ব্র্যান্ডের ব্যাট ছিল সেটি। প্রথম ছক্কাপ্রথম ছক্কা মেরেছি নাসিরাবাদ বয়েজ স্কুল মাঠ, চট্টগ্রামে। প্রথম আন্তর্জাতিক ম্যাচজিম্বাবুয়ের হারারেতে, মাত্র ৫ রান করেছিলাম সেদিন।যে তিনটি জিনিস ছাড়া ঘর থেকে বের হই না মানিব্যাগ, মোবাইল আর বন্ধু ছাড়া ঘর থেকে বের হতে পারি না।ক্রিকেটের বাইরে আমি যাদের খেলার ভক্তরজার ফেদেরার, ক্রিস্টিয়ানো রোনালদো।ক্রিকেট খেলে প্রথম আয়চট্টগ্রামের বিজয় দিবস টুর্নামেন্টে, টাকার অঙ্কটা ছিল দুই হাজার।মাঠে নামার আগে যে ভাবনাটা মাথায় থাকে যত তাড়াতাড়ি সম্ভব উইকেটে যেতে হবে। যে কথাটি সত্য বলে মানিমানুষের দোয়া পাওয়া অনেক দরকারি।স্মরণীয় ম্যাচবুলাওয়েতে জিম্বাবুয়ে ৩২২ রানের বিশাল একটা টার্গেট ঝুলিয়ে দেয় আমাদের সামনে। আমরা সেই রান তাড়া করে জিতেও যাই। সেদিন আমার ব্যক্তিগত সংগ্রহ ছিল ১৫৪ রান। ছক্কা হাঁকানোর চেয়ে কঠিন লাগে যে কাজগান গাওয়া, ছক্কা হাঁকানোর চেয়েও কঠিন!জাতীয় দলের হয়ে প্রথম দিন মাঠে নামার অনুভূতি ২০০৭ সাল ছিল। জিম্বাবুয়ের হারারেতে। কী হচ্ছে আর কী হচ্ছে না কিছুই বুঝতে পারছিলাম না। আনন্দ আর স্বপ্ন পূরণের এক অদ্ভুত অনুভূতি হয়েছিল সেদিন।নিজের সম্পর্কে একটি অপ্রকাশিত তথ্যআমি বন্ধু আর আড্ডা ছাড়া একদমই থাকতে পারি না।যখন রেগে যাইখুবই রেগে যাই।যে বোলারকে সবচেয়ে বিপজ্জনক মনে হয়দক্ষিণ আফ্রিকার মরনে মরকেলআলাদিনের চেরাগ পেলে যা চাইবছোটবেলায় আমার বাবা মারা যান। আমার বাবাকেই ফেরত চাইব।সাক্ষার‌্যাকার: সিদ্ধার্থ মজুমদার