তার চুরির সামগ্রী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারা সদরের জয়কালী বাজারের একটি ভাঙারির দোকান থেকে ৩ জানুয়ারি পল্লী বিদ্যুতের তার চুরির কাজে ব্যবহূত সামগ্রী ও চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। আনোয়ারা পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক দীলিপ চন্দ্র সরকার জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোহাম্মদ ভূঁইয়ার নেতৃত্বে উপজেলা সদরের জয়কালী বাজারের নাজিমের ভাঙারির দোকানে অভিযান চালিয়ে পল্লী বিদ্যুতের চুরির কাজে ব্যবহার করার লোহার রড, কার্টার ও অভ্যন্তরীণ খুর ইত্যাদি উদ্ধার করা হয়। এ ঘটনায় আনোয়ারা থানায় মামলা হয়েছে।