তারকা হোটেলে এবারের বড়দিন
২৫ ডিসেম্বর বড়দিন। দিনটি উপলক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা আয়োজনের প্রস্তুতি। এ ছাড়া দেশের বড় হোটেলগুলো প্রতিবারের মতো এবারও বড়দিনে আকর্ষণীয় উৎসবের আয়োজন করেছে। এবারের প্রতিবেদনে জানিয়ে দিচ্ছি এরই কয়েকটি খবর।প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলবড়দিন বরণ করতে এবার নানা আয়োজন করছে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল। হোটেলের ভেতর ও বাইরে সাজানো হয়েছে রঙিন বাতি আর ক্রিসমাস গাছ দিয়ে। বড়দিনের আগে ও বড়দিনের দিন থাকছে রাতের খাবারের বিশেষ ব্যবস্থা। এ ছাড়া এর ভেতরের রেস্তোরাঁয় বিশেষ ডিনারের ব্যবস্থা রয়েছে। হোটেলটিতে থাকছে শিশুদের জন্য এক বিশেষ অনুষ্ঠান। এখানে শিশুদের বিভিন্ন খেলার প্রতিযোগিতা, ফ্যাশন শো, মিনি চিড়িয়াখানা প্রদর্শনী, জাদু প্রদর্শনী, রকমারি খাবারসহ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। জনপ্রতি খরচ পড়বে ৮০০ টাকা। বড়দিন উপলক্ষে মজাদার নানা কেক ও কুকিজ পাওয়া যাচ্ছে হোটেলটিতে। রূপসী বাংলা ২৫ ডিসেম্বর ঢাকার রূপসী বাংলা হোটেলের (পুরাতন শেরাটন হোটেল) বলরুমে আয়োজন করা হয়েছে শিশুদের জন্য বিশেষ এক উৎসব—ক্রিসমাস চিলড্রেন পার্টি। এ উৎসবে শিশুদের জন্য আছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আইসক্রিম, জুস খাওয়ার ব্যবস্থা। সঙ্গে থাকবে বিভিন্ন ধরনের খেলার আয়োজন। উৎসবে শিশুদের নানা আনন্দ দিতে হাজির হবেন সান্তা ক্লজ। এতে অংশ নিতে জনপ্রতি খরচ পড়বে ৭০০ টাকা। এ ছাড়া হোটেলটিতে বড়দিনের আগের দিন ও বড়দিনে থাকছে বিশেষ খাবারের আয়োজন। এর জন্য জনপ্রতি খরচ পড়বে দুই হাজার টাকা। দ্য ওয়েস্টিন, ঢাকাএরই মধ্যে হোটেলটি সাজানো হয়েছে নানা আলোকসজ্জা ও ক্রিসমাস গাছ দিয়ে। বড়দিনে এখানে শিশুদের জন্য থাকছে ক্রিসমাস কিডস পার্টি। ২৫ তারিখ সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত এ শিশুতোষ উৎসবে সান্তা ক্লজ আসবেন নানা উপহার ও চমক নিয়ে, থাকবে যেমন খুশি তেমন সাজার প্রতিযোগিতা, নানা ধরনের খেলার আয়োজন, জাদুশিল্পীর জাদু প্রদর্শনী, ছবি তোলার আয়োজন। এ উৎসবে অংশ নিতে জনপ্রতি খরচ পড়বে এক হাজার ৫০০ টাকা। এ ছাড়া রেস্টুরেন্টে বিশেষ খাবারের ব্যবস্থা রয়েছে। র্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলবড়দিনের অনুষ্ঠান জাঁকজমকভাবে উদ্যাপন করতে র্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলের লবি এরই মধ্যে উৎসবের আমেজে সাজানো হয়েছে। স্থাপন করা হয়েছে বিশাল আকৃতির ক্রিসমাস ট্রি। এ ছাড়া থাকছে সান্তা ক্লজ ও স্নো ফ্লেইকস। উৎসবের দিনে আনন্দ উপভোগ করতে বিশেষ আয়োজন থাকছে র্যাডিসন ওয়াটার গার্ডেনের চারটি রেস্তোরাঁয়। প্রতিটি রেস্টুরেন্টেই থাকছে ক্রিসমাসের স্পেশাল খাবার। এখানে মিলবে ক্রিসমাস স্পেশাল কেক ও পেস্ট, ক্রিসমাস পুডিং, ইউল লগ, ফ্রুট কেকসহ আরও মুখরোচক খাবার। ক্রিসমাস নাইট স্পেশাল ডিনার, ক্রিসমাসের লাঞ্চ ও ডিনার উপভোগ করা যাবে এবং আরও অনেক সুস্বাদু খাবার পাওয়া যাবে এখান থেকে।ঢাকা রিজেন্সি হোটেলবড়দিনে নানা আয়োজন করেছে ঢাকা রিজেন্সি হোটেল। ক্রিসমাসের দিন বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত শিশুদের জন্য নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিশুদের নানা পুরস্কারের ব্যবস্থা রয়েছে। সান্তা ক্লজ হাজির হবেন এসব রকমারি পুরস্কার তুলে দেওয়ার জন্য। এ ছাড়া জাদুর প্রদর্শনী, পপকর্ন কর্নার, পুতুলনাচসহ নানা আয়োজন থাকছে ঢাকা রিজেন্সিতে। এর জন্য জনপ্রতি ৭৫০ টাকা খরচ পড়বে।