তারকাদের ইনস্টাগ্রামে চোখ রেখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্যাশনিস্তা তারকাদের কাছে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমের নাম ইনস্টাগ্রাম। ভক্তদের সঙ্গে যোগাযোগের জন্য তাঁরা হাতের মুঠোফোনে এক ক্লিকে এখানে আসেন, ছবি-ভিডিও-ক্যাপশন পোস্ট করেন, চলে যান। আর ভক্তরা সেগুলো দেখে তাঁদের প্রিয় তারকার খবরাখবর রাখেন। উচ্ছ্বসিত হন। মতামতও জানান। তারকা ও ইনফ্লুয়েন্সারদের ছবিগুলো দেখলে বোঝা যাবে, ফ্যাশন আর বিউটির ট্রেন্ড। আবার কোনো কোনো তারকার কিছু কিছু ফ্যাশন বা স্টাইল ট্রেন্ড সেটও করে। সেটা টিকে যায় কয়েক মাস, এমনকি বছরব্যাপী। চোখ বুলিয়ে নেওয়া যাক, ইনস্টাগ্রামে সবচেয়ে আলোচিত কয়েকজন ভিনদেশি তারার পোশাক আর সাজগোজে।
সিদ্ধার্থ চতুর্বেদীকে বলা হচ্ছে বলিউডের আগামী দিনের বড় তারকা। ‘গেহরায়িয়া’ সিনেমাটি মুক্তির পর আশানুরূপ ব্যবসা করতে না পারলেও হিট এই তরুণ তারকা। যদিও ‘গালিবয়’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করে নজর কেড়েছিলেন সমালোচকদের
ছবি: ইনস্টাগ্রাম থেকে
বাবার সোয়েটার গায়ে বরফের মধ্যে ভারতীয় বাঙালি অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
বলিউড তারকা পুলকিত সম্রাট আর কৃতি খরবান্দা—এই জুটি এখন দুবাই ঘুরে বেড়াচ্ছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
সমুদ্রে ঘুরে বেড়াচ্ছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল
ছবি: ইনস্টাগ্রাম থেকে
ল্যাকমের আসরের শেষ সন্ধ্যায় ফাল্গুনি পিককের পোশাকে এভাবেই দেখা দেন বলিউডের তরুণ তারকা, ২৩ বছর বয়সী অনন্যা পান্ডে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
ঊর্বশী রাউতেলাও হয়েছেন ল্যাকমে ফ্যাশন উইকের শো স্টপার
ছবি: ইনস্টাগ্রাম থেকে
ফেমিনা জানাচ্ছে, মেকআপের শেষ স্পর্শ হিসেবে হাইলাইটার খুবই জরুরি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
ভোগের ফটোশুটের জন্য তৈরি হচ্ছেন সুপারমডেল বেলা হাদিদ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২৯ বছর বয়সী মার্কিন সংগীত তারকা সেলেনা গোমেজের বিউটি ব্র্যান্ডের নাম ‘রেয়ার বিউটি’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
ফটোশুট করছেন? বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার মতো হাতে একটা ফুলের তোড়া তুলে নিন। এনে দেবে ভিন্ন মাত্রা
ছবি: ইনস্টাগ্রাম থেকে