তারকাদের ডায়েট ২০১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুমুল ব্যস্ততার মধ্যেও তারকারা শরীর থেকে অতিরিক্ত ক্যালরি ঝরিয়ে ফেলেন। নিজেকে আকর্ষণীয় করার জন্য তাঁরা বেছে নেন কার্যকর ডায়েট। হলিউডের জনপ্রিয় অভিনেত্রী, মডেল ও সংগীতশিল্পীদের ছিপছিপে থাকার গোপন ডায়েট জানানো হলো আজ।

মিরান্ডা কের
মিরান্ডা কের

গডেস স্মুদি ডায়েট

মিরান্ডা কের
যুক্তরাষ্ট্রভিত্তিক নারীদের পোশাক ও সৌন্দর্যবর্ধনকারী পণ্য নির্মাতা, বিপণন, ও বিক্রয় প্রতিষ্ঠান ভিক্টোরিয়া সিক্রেটের মডেল মিরান্ডা কের। সন্তান হওয়ার পর ওজন কমানোর রহস্য উন্মোচন করেন এক সাক্ষাৎকারে। এই সুপার মডেল জানান, তাঁর ওজন কমানোর মূল কৃতিত্ব ‘গডেস স্মুদি ডায়েট’-এর। তাঁর দিন শুরু করেন এক গ্লাস সবুজ জুস দিয়ে, যা পাতাকপি, লতাপাতা, শসা, পালংশাক ও লেবু দিয়ে তৈরি। এর আধা ঘণ্টা পর তিনি একটি ‘পাওয়ার স্মুদি’ পান করেন। যেটিতে থাকে প্রোটিন পাউডার, চিয়া বিজ, মাকা পাউডার, কোকো পাউডার, মৌমাছির পরাগ, গোজি বেরি, ননি জুস, ভিটামিনারেল গ্রিন ও নারকেলের পানি। এরপর তিন পর্বের ‘পাওয়ার ব্রেকফাস্ট’ শেষ করেন অটমিল বা ডিম দিয়ে। সারা দিনে এতটুকুই খেতেন তিনি। এমন খেলে সবারই ওজন কমবে।

বিয়ন্সে
বিয়ন্সে

দ্য লেমনেড ডায়েট

বিয়ন্সে
জনপ্রিয় সংগীত তারকা বিয়ন্সের ডায়েট ‘দ্য মাস্টার ক্লিনস’ বা ‘ম্যাপেল সিরাপ ডায়েট’। নামে অধিক জনপ্রিয়। এই ডায়েটে শক্ত বা ভারী কোনো কিছু খাওয়া যাবে না। লেবুর রস, ম্যাপল সিরাপ, গোলমরিচ ও পানির মিশ্রণে তৈরি এই পানীয় প্রতিদিন ছয় বা তার বেশিবার পান করতে হবে। জনপ্রিয় স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ওয়েবএমডির মতে, এই পানীয় ৪ থেকে ১৪ দিন গ্রহণ করার পর ধীরে ধীরে সবজির স্যুপ, ফল বা সবজির মতো খাবার খাওয়া শুরু করতে হবে।

জেসিকা বিয়েল
জেসিকা বিয়েল

থ্রি আওয়ার ডায়েট

জেসিকা বিয়েল
এই হলিউড অভিনেত্রী মেনে চলেন থ্রি আওয়ার ডায়েট। ডায়েটটি এ রকম নাম হওয়ার কারণ এই ডায়েটে ক্ষুধা কমানোর জন্য প্রতি তিন ঘণ্টায় দিনে ছয়বার কম কম খাবার খেতে হয়। ডায়েটে খাবার নির্বাচনের ক্ষেত্রে পরিচিত খাবারগুলোকে নেওয়ার জন্য বলা হয়েছে এবং এতে ডায়েট প্ল্যানে কতটুকু খাবারের জন্য বলা হয়েছে, তা মনে রাখা সহজ হয়।

ডেমি মুর
ডেমি মুর

র ফুড ডায়েট

ডেমি মুর
৫৪ বছর বয়সেও এই অভিনেত্রীর তরুণ থাকার রহস্য হলো র ফুড ডায়েট। ফল ও সবজি রান্না করার পর এর খাদ্যগুণ অনেক অংশে কমে যায়। তাই এই ডায়েটে কিছু নির্দিষ্ট খাবার আছে, যা কাঁচা খেতে হবে। কিন্তু কাঁচা মাংস বা এ ধরনের খাবার কাঁচা খাওয়া সম্ভব নয়। তাই এগুলো রান্না করেই খেতে হবে। তবে কাঁচা ফল এবং সবজি, বাদাম, ডাল এবং তাজা ফলের রস মূলত এই ডায়েটের মূল উপাদান।

সারা জেসিকা পার্কার
সারা জেসিকা পার্কার

দ্যা হ্যাম্পটন’স ডায়েট

সারা জেসিকা পার্কার
এই ডায়েটের জনক ফ্রেড পেসক্যাটোর এটিকে ‘লো-কার্ব উইথ এ মেডিটেরানিয়ান টুইস্ট’ হিসেবে উল্লেখ করেছেন। এই ডায়েটের গুরুত্বপূর্ণ উপাদানগুলোর মধ্যে রয়েছে মাছ ও সবজিতে পাওয়া স্বাস্থ্যকর চর্বি। বিশেষ করে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। এই ডায়েটে ম্যাকাডেমিয়া বাদাম তেলের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পেসক্যাটোরের মত অনুসারে, ম্যাকাডেমিয়া বাদাম তেল হলো পৃথিবীর সবচেয়ে ভালো তেলগুলোর মধ্যে অন্যতম। হলিউড অভিনেত্রী সারা জেসিকা পার্কার এই ডায়েট মেনেই ফিট আছেন।

কেট মস
কেট মস

হলিস্টিক ডেটক্স ডায়েট

কেট মস
এই ডায়েটে অর্গানিক ফুড বা জৈব খাবার, বিশেষ করে গাঢ় সবুজ এবং সেদ্ধ ও কাঁচা সবজি, বাদামি চাল, কুইনোয়া, ভুট্টা বা সাদা মাংস, টফু, মাছ, ডিম, কটেজ, পনির, দই, লবণমুক্ত বাদাম, মটরশুঁটি বা এ ধরনের ডাল খেতে হবে। হলিউড অভিনেত্রী ও মডেল কেট মস ২০১৬ সালেও এই ডায়েট করছেন বলে জানান।

সূত্র: ফেমিনা