তারকাদের ফ্লপ ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টিভেন স্পিলবার্গ
স্টিভেন স্পিলবার্গ

স্টিভেন স্পিলবার্গ
সাবমেরিনের মধ্যে রেস্টুরেন্ট করার পরিকল্পনা ছিল হলিউড সফল পরিচালক স্টিভেন স্পিলবার্গের। ডাইভ নামের এই রেস্টুরেন্ট আধো ভাসমান ছিল। ১৯৯৪ সালে লস অ্যাঞ্জেলেসে এ রেস্টুরেন্টের প্রথম শাখা চালু করেন তিনি। প্রথম দিকে বেশ সাড়া পেলেও বছর খানেকের মধ্যে কমতে থাকে দর্শনার্থী। স্পিলবার্গ রেস্টুরেন্টে এলে ভিড় হয়, না এলে রেস্টুরেন্টের টেবিল খাঁ খাঁ করত। শেষ পর্যন্ত ১৯৯৯ সালে রেস্টুরেন্টের ব্যবসা লাটে ওঠে তাঁর। হলিউডের সফল পরিচালক ব্যর্থ হন রেস্টুরেন্ট ব্যবসায়। সূত্র: পিপলস ডট কম

ব্রিটনি স্পিয়ার্স
ব্রিটনি স্পিয়ার্স

ব্রিটনি স্পিয়ার্স
আলোচিত সংগীত তারকা ব্রিটনি স্পিয়ার্স। সারা বিশ্বে কোটি কোটি ভক্ত তাঁর গানের ভক্ত। জনপ্রিয়তার তুঙ্গে থাকা ব্রিটনি ২০০২ সালে নায়লা নামে একটি রেস্টুরেন্ট চালু করেন। ব্রিটনির রেস্টুরেন্ট! সবার ধারণা ছিল, সারাক্ষণ লোক গিজগিজ করবে সেই রেস্টুরেন্টে। কিন্তু রেস্টুরেন্ট ব্যবসায় এমনই ধরা খেলেন ব্রিটনি যে চার মাসের মধ্যে রেস্টুরেন্ট বন্ধ করে দিতে হয় তাঁকে। জনপ্রিয়তা থাকার পরেও রেস্টুরেন্ট ব্যবসায় ফ্লপ হন ব্রিটনি। সূত্র: এমটিভি