তারকাদের বড়দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

সামনে বড়দিন। হলিউডের অনেক তারকা অপেক্ষা করেন এ দিনটির জন্য। তার মানে আবার এ নয় যে অন্য দেশের তারকারাও বেশ ঘটা করে বড়দিন উদ্‌যাপন করেন না। তারকাদের বড়দিন উদ্‌যাপনের তথ্য তুলে ধরা হলো প্রতিবেদনে।

জাস্টিন বিবার
জাস্টিন বিবার

জাস্টিন বিবার
২০১৩, ২০১৪ ও ২০১৫ তিন বছরে ভিন্ন ভিন্নভাবে বড়দিন উদ্‌যাপন করেছেন জাস্টিন বিবার। ২০১৩ সালে টুইট করে জানিয়েছিলেন আনুষ্ঠানিকভাবে গান থেকে অবসর নেওয়ার কথা। লিখেছিলেন, ‘প্রিয় বিলিবারস, গান থেকে অবসর নেওয়ার ঘোষণা দিচ্ছি আমি।’ বিবার অবসরের ঘোষণা দেওয়ার পরপরই অনলাইনে রীতিমতো তোলপাড় পড়ে যায়। তাঁর অনেক ভক্তই বিস্ময়ে হতবাক হয়ে যান। এ অবস্থায় আরেকটি টুইটার বার্তায় বিবার লেখেন, ‘মিডিয়া আমাকে নিয়ে অনেক গল্পই রটায়। বানোয়াট সব খবর রটিয়ে আমার ব্যর্থতা দেখতে চায়। কিন্তু আমি কখনোই হারব না।’ পরে ভক্তদের উদ্দেশে বিবার আরও লেখেন, ‘আমি কখনোই আপনাদের ছেড়ে যাব না। আপনারা একে অন্যকে ভালোবাসুন এবং ক্ষমার দৃষ্টিতে দেখুন। সবাইকে বড়দিনের শুভেচ্ছা। আমি চিরকাল আপনাদের পাশেই আছি।’ তাঁর কয়েকটি গান এর পরপরই প্রকাশ পায়। আর তা ভক্তদের জন্য বড়দিনের উপহার বলে জানিয়েছিলেন বিবার। অন্যদিকে ২০১৪ সালে পরিবারের সঙ্গে কানাডায় উদ্‌যাপন করেন বড়দিন। আর ২০১৫ সালে? কোর্টনি কার্দাশিয়ানের সঙ্গে অবকাশ কাটান সমুদ্রে।

সেলেনা গোমেজ
সেলেনা গোমেজ

সেলেনা গোমেজ
বড়দিনে পরিবারের সঙ্গে সময় কাটান এ গায়িকা। কখনো পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরিয়ে বেড়িয়েছেন। কখনো আবার তাঁদের জন্য রান্না করেছেন। এমনকি ২০১৩ সালে ছোট্ট বোনের সঙ্গে রান্নাঘরের ছবি দিয়ে মজা করে বলেছিলেন, ক্রিসমাসে রাতের খাবার তৈরিতে গ্রেসি আমাকে সাহায্য করছে।

জেনেলিয়া ডি সুজা
জেনেলিয়া ডি সুজা

জেনেলিয়া ডি সুজা
স্বামী রিতেশকে যেমন সময় দেন, তেমনি এ দিন দুজনই একসঙ্গে গির্জায় যান। বিয়ের পরই না হয় এ রীতি হলো, তার আগে কীভাবে উদ্‌যাপন করতেন? সময় যে রকমই যাক, পরিবারের সবাই মিলে বড়দিন উদ্‌যাপন করি, বিয়ের আগে এক সাক্ষাৎকারে এমনটাই বলেছিলেন জেনেলিয়া। আর বড়দিনে দুপুরের খাবারকে ‘অবিশ্বাস্য’ বলে উল্লেখ করেছিলেন তাতে। জেনেলিয়া আরও বলেন, এক সপ্তাহ আগেই সেরে নিই প্রতিবারের আয়োজনের পরিকল্পনা। এরপর আমাদের কাজ শুরু হয়। বাড়ির সামনে ক্রিস্টমাস ট্রি বসিয়ে ও ঘর সাজানো থেকে শুরু করে মাকে সাহায্য করাসহ আরও অনেক কিছু করা হয় এ দিন। বলা চলে, পরিবারের সবাই বেশ ‘ফেস্টিভ’ মুডে থাকি ক্রিস্টমাসে।

টম ক্রুজ
টম ক্রুজ

টম ক্রুজ
মিশন ইমপসিবল তারকা মার্কিন অভিনেতা টম ক্রুজের বেশির ভাগ বড়দিনের পরিকল্পনা ঘিরে থাকে বাচ্চাদের নিয়ে। এবারও বাচ্চাদের জন্য তাঁর নানা রকম চমক থাকবে। পুরো ছুটিটা ওদের সঙ্গে কাটাতে চান। বন্ধু ও সহশিল্পীদেরও বিভিন্ন রকম উপহার পাঠান।
তথ্যসূত্র: হলিউড লাইফ, ডেইল মেইল, ডিএনএ ইন্ডিয়া ও বলিউড লাইফ