তারকার নামে খাবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নামে নাকি কিছু আসে যায় না। মাঝেমধ্যে আসে যায়। তারকার নামে যদি খাবারের নাম হয়। তেমনই কিছু তারকার নামে হওয়া খাবারের মজার সব তথ্য থাকল।

.
.

দ্য এলভিস বার্গার
মাঝখানেই নানা উপাদান। অধিকাংশ মানুষই তো এমন বার্গারের সঙ্গে পরিচিত। এই বার্গার ঠিক তেমনটা নয়। বরং কিছু উপাদান বাটারের ওপরেই থাকবে। চিনাবাদাম, মাখন, কলা ও বেকন এসব থাকে উপরিভাগে। এমনকি আটলান্টার ভরটেক্স বার অ্যান্ড গ্রিলের এ খাবার দ্রুত জনপ্রিয় হয়েছে। জনপ্রিয়তার পাল্লা এত বেড়েছে যে যুক্তরাষ্ট্রে অনেকে বাসায় এমন বার্গার তৈরি করে খান। পুরো বার্গারের মধ্যে বাটারের বিভিন্ন স্তরে মাংসও যোগ করা থাকে। হলিউড অভিনেতা এলভিস প্রিসলির নামেই এ বার্গার।

.
.

এক্সোটিক মিল্কশেক

.
.

নামটা অবশ্য নেওয়া হয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার দ্বিতীয় একক অ্যালবাম ‘এক্সোটিক’ থেকে। এই অ্যালবাম বের হওয়ার পর সাফল্য পেলে ক্যালিফোর্নিয়ার ‘মিলিয়নস অব মিল্কশেক’ তাদের একটি শেকের নামকরণ করে এক্সোটিক মিল্কশেক। কলা, বাদাম, ভ্যানিলা আইসক্রিম, ক্যারামেল সস ও জিনসেং পানীয় দিয়ে তৈরি করা হয় এ শেক। এ অভিনেত্রী নিজেই এই পানীয়ের উদ্বোধন করেন। এরপর টুইট করে ভালোবাসা জানিয়েছিলেন ভক্তদের। এতে বলেছিলেন, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। মিলিয়নস অব মিল্কশেকে তোমাদের সঙ্গে দেখা হওয়ায় আমি খুব আনন্দিত।
চিকেন সাঞ্জু বাবা
১৯৮৬ সালের ঘটনা। মুম্বাইয়ের নূর মোহাম্মাদি হোটেল কর্তৃপক্ষের আমন্ত্রণে পরিবারসহ সেখানে খেতে গিয়েছিলেন সঞ্জয় দত্ত। এরপর মাঝেমধ্যে খেতে যেতেন। শুধু তা-ই নয়, রেস্তোরাঁ থেকে খাবার পাঠানো হতো তাঁর বাসায়। ২০১০ সালে এসে রেস্তোরাঁ কর্তৃপক্ষ তাদের জনপ্রিয় একটি খাবারের নামকরণ করে এ বলিউড তারকার নামে। মুরগি দিয়ে বানানো এই সুস্বাদু খাবারের রেসিপিটি নাকি সঞ্জয় দত্ত ওই হোটেলকে দিয়েছিলেন। সে যা-ই হোক। নামকরণের পর নাকি হোটেল কর্তৃপক্ষের ভাগ্য প্রসন্ন হয়েছে আরও। রেস্তোরাঁর মালিক খালিদ হাসান বলেন, এরপর তাঁদের বিক্রি বেড়েছে, নতুন নতুন গ্রাহক চাহিদা জানাচ্ছেন নিয়মিত।

দ্য সাইজ জিরো পিৎজা

.
.
.
.

কোনো তামাশা নয়। এক ইতালীয় ফুড চেইন শপ দিল্লিতে তাদের শাখা চালু করার সময় একটা পিৎজার এই নাম দেয়, ২০০৯ সালে। কারিনা কাপুরকে উদ্দেশ করে এ নাম। নিজেকে পিৎজা-ভক্ত দাবি করা এবং জিরো সাইজে অভিনয়ের কারণে এ ফল। থিন ক্রাস্ট বেসের ওপর সবজি আর লো-ফ্যাট চিজের টপিং দিয়ে তৈরি করা হয় এ পিৎজা। এ পিৎজা চালু করার ব্যাপারে কিছু জানতেনও না এ অভিনেত্রী। সে সময় দেশের বাইরে ছিলেন। বড় বোন কারিশমা কাপুরই তাঁকে জানিয়েছিলেন। এ ব্যাপারে কারিনার ভাষ্য, এমন নাম দেখে নাকি শুরুতে অভিভূত হয়েছিলেন। কিন্তু এতে নেতিবাচক বিষয় থাকার কারণে এ থেকে দূরে রয়েছেন। কারিনা বলেন, ‘সত্যি বলছি, আমার জিরো ফিগার দীর্ঘস্থায়ী নয়। অভিনয়ের প্রয়োজনে বিভিন্ন আকার ধারণ করতে হয়।’
গ্রন্থনা:এস এম নজিবুল্লাহ চৌধুরী
সূত্র: ক্রাশ্যাবল, ডিএনএ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস।