তারহীন প্রযুক্তির লজিটেক মিনি বুমবক্স স্পিকার সাড়া ফেলেছে প্রযুক্তি বাজারে। বিশেষ করে তরুণদের মধ্যে বেশ আগ্রহের সৃষ্টি করেছে এটি। স্মার্টফোন, আইফোন, ট্যাবলেট, ল্যাপটপ, ডেস্কটপ—সব ডিভাইসেই কাজ করে স্পিকারটি।
মূল ডিভাইসের সঙ্গে স্পিকারটি সংযুক্তির ক্ষেত্রে ব্লুটুথ সংযোগ ছাড়াও রয়েছে ইউএসবি পোর্ট-সুবিধা। দেখতে ট্যাবলেট পিসি আকারের মিনি বুমবক্সটিতে রয়েছে রিচার্জেবল ব্যাটারি, যা একবার চার্জ দেওয়ার পর টানা ১০ ঘণ্টা পর্যন্ত চলে। এতে রয়েছে স্পর্শ প্রযুক্তির সুইচ। ফলে, শব্দনিয়ন্ত্রণ ও পছন্দের গান বেছে বেছে শোনা যায় সহজে। আর ব্লুটুথ-সুবিধার কারণে চাইলে মূল ডিভাইস থেকেও এটি নিয়ন্ত্রণ করা যায়।
স্পিকারটির মাধ্যমে গান শোনার সময় যদি সেলফোনটিতে ফোন আসে, তবে এতে থাকা বিল্ট ইন মাইক ব্যবহার করে সহজেই কল রিসিভ করে কথা চালিয়ে নিতে পারেন ব্যবহারকারী। একই সঙ্গে এর পরিষ্কার ও জোরালো শব্দতরঙ্গ-সুবিধা কাজে লাগিয়ে একটি বড় হলরুমে বসে কনফারেন্স কল-সুবিধা উপভোগ করা যায়।
ঘরে অথবা অফিসের পাশাপাশি স্পিকারটি ব্যবহার করা যায় গাড়িতেও। এক বছরের ওয়ারেন্টিযুক্ত বুমবক্সটির খুচরা দাম রাখা হয়েছে ছয় হাজার টাকা।
এদিকে বাজারে এসেছে কার্টুন ব্র্যান্ডের (৫৩ এক্স, ৩৫এ, ৩৬এ, ৮৫এ, ১২এ, এফএক্স১০ মডেল) নতুন টোনার। এসব টোনার এইচপি এলজে পি-২০১৪/২০১৫/২০৫৫/এম২৭২৭, পি১৫০৫, পি১১০২, ক্যানন এলবিপি ৩০১০, ৬০০০, এইচপি এলজে-এম ১০০৫/১০১০/১০১২/১০১৫, ১০২২/৩০১৫, ৩০৫০ ইত্যাদি সিরিজের প্রিন্টারে ব্যবহার করা যাবে। এ টোনারের মাধ্যমে যেকোনো ট্রেসিং পেপারসহ স্ট্যাম্প পেপার প্রিন্ট করা যায়। টোনারগুলো পাওয়া যাবে দুই হাজার ৫০০ টাকা ও এক হাজার ৭৫০ টাকার মধ্যে। নিজস্বপ্রতিবেদক