তারা সাজে ঈদের দিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদা, কালো, লালে কনাঈদের আগে থেকেই বিভিন্ন টিভি অনুষ্ঠানের শুটিং করতে হয় সংগীতশিল্পী কনাকে। তাই নতুন নতুন পোশাকগুলো পরতে হয়ে। এ কারণেই কনা ঈদের বেশ আগেই পোশাক তৈরি করে নেন। সাধারণত তাঁর বান্ধবীর বুটিক হাউস উইন্ডো থেকেই কেনাকাটা করেন। পছন্দসই পোশাক বানিয়েও নিতে পারেন যেমন, তেমনি ডিজাইনটাও করে নিতে পারেন ইচ্ছেমতো। এবারের ঈদের দিনে কনা পরবেন সালোয়ার কামিজ। সার্টিন কাপড়ে সাদা-কালোর ডোরাকাটায় তৈরি হবে তাঁর সালোয়ার কামিজ। বললেন, ‘কামিজের বোতামগুলো কিনে বসিয়ে নিয়েছি। বর্ডারে আছে লাল রঙের কাপড়। আর সালোয়ারটি ক্যাপ্রি ধরনের। জুতা কিনেছি ক্যাটস আই থেকে। কালো রঙের হাই হিল। কালো হিলের সঙ্গে লাল ফিতাও থাকছে।’ কনা গলায় কিছু পরেন না। ‘মাথার চুলটা ব্লো করে বসিয়ে দিতে ভালো লাগে আমার। কানে থাকবে হীরার দুল। দুই হাতের দুই আঙুলে জামার সঙ্গে মিলিয়ে দুটি আংটি পরব। একটিতে কালো রঙের পাথর অন্যটিতে লাল রঙের পাথর আছে। শ্রীলঙ্কা থেকে নিয়ে এসেছিলাম পাথর দুটি।’ ঈদের দিন বাইরে গেলে কনার সবকিছুই ম্যাচিং করা থাকে। বাসায় থাকলে সুতির একটা পোশাক হয়তো পরে থাকেন। তবে ঠোঁটে থাকে হালকা লিপস্টিক। এর চেয়ে বেশি সাজুগুজু করা হয় না তাঁর।  কামরুজ্জামান শাহাদাত চুল সাজাবেন নতুন স্টাইলেঈদের দিন সকালে গোসল করে প্রথমে পাঞ্জাবি পরবেন ক্রিকেটার শাহাদাত হোসেন। সাধারণত রঙিন বা জমকালো পাঞ্জাবিই তাঁর বেশি পছন্দ। তবে কখনো কখনো হালকা রং বা সাদার মধ্যে কারুকাজ করা পাঞ্জাবি পরেন এই ক্রিকেটার। বললেন, ‘আসলে নামাজ পড়ার পর পাঞ্জাবি খুব একটা পরা হয় না। তবে যদি বন্ধুরা ঠিক করে, পাঞ্জাবি পরে ঘুরতে বের হবে, তখন পরি। বাড়িতে ফিরে টি-শার্ট, শার্ট ও জিনস পরব। এই পোশাকেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি।’ দেশের বাইরে গেলে নানা ব্র্যান্ডের পোশাক ও জুতা কেনেন শাহাদাত। ‘আরেকটি বিষয়ে আগ্রহ আছে আমার—পারফিউম সংগ্রহ করা। ঈদের দিনে ব্ল্যাক বেরি, ডানহিল সিকে বা অন্য কোনো পছন্দের পারফিউম ব্যবহার করব। আর বিশেষ এক হাতেই আমার চুলের কাটছাঁট করে থাকি। এবার ঈদের আগে ইচ্ছা আছে চুল নতুন স্টাইলে সাজানোর। সব ধরনের রঙের পোশাক ভালোই মানিয়ে যায় আমাকে। তাই রং নিয়ে তেমন একটা সমস্যা নেই। এবারের ঈদ একটু গরমে হবে, তাই আরামদায়ক পোশাকই বেছে নেব। সন্ধ্যায় জিনস-শার্ট পরেই ঘুরতে বের হব।’  তৌহিদা শিরোপা