তারা গর্তে পাড়ে ডিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রী-কচ্ছপ প্রজনন-মুহূর্তে একের অধিক পুরুষ-কচ্ছপের সঙ্গে মিলিত হয় এবং সমুদ্রের বালুচরে, বিশেষ করে, অন্ধকার রাতে জোয়ারের সর্বোচ্চ সীমার ওপরে শুকনো বালুতে ডিম পাড়তে আসে। সাধারণত আবর্জনা ও দূষণমুক্ত এলাকায় এরা ডিম পাড়তে চায়। শুকনো বালু সরিয়ে ৫০ থেকে ৬০ সেন্টিমিটার গভীর কলসি আকারের গর্ত করে তাতে ১০০ থেকে ১৫০টি নরম খোসাযুক্ত গোলাকার ডিম পাড়ে।