তারা সাজে ঈদের দিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মায়ের নকশা করা শাড়ি পরব—শখশখের কাছে এবারের ঈদ অন্যবারের থেকে আলাদা। ছোট ভাই রঙের সঙ্গে এটাই প্রথম ঈদ। ‘আমার একটি ছোট ভাই হয়েছে। ওকে নিয়েই ঈদের দিন কাটবে। আমি এখনো কেনাকাটা করার সময় পাইনি। তবে ঈদের জন্য দুটি পোশাক মা কিনে দিয়েছেন। আমার কাজিন পুন্নি খুব ভালো নকশা করে মেহেদির। তার কাছেই মেহেদির নকশা করা হয়। সকালে হালকা কাজের সাদা সালোয়ার-কামিজ পরব। ওড়নাটা শিফনের। এর সঙ্গে মিলিয়ে পাথর বসানো ফ্ল্যাট স্যান্ডেল কিনেছি। সোনার হালকা কোনো গয়না কানে পরব। চোখে গাঢ় করে কাজল ব্যবহার করব। মুখে কোনো মেকআপ করব না।’ শখ বললেন।সন্ধ্যার পর নানির বাসায় যাবেন তিনি।বললেন, ‘মায়ের নকশা করা জমকালো শাড়িটি পরব। শিফন ও নেটের শাড়িটিতে রয়েছে চুমকির কাজ। কালো, হালকা গোলাপি, গাঢ় গোলাপি রঙের মিশ্রণ রয়েছে পুরো শাড়িতে। সঙ্গে নেটের লম্বা হাতার ব্লাউজ। গলায় ও কানে পরব হীরার কোনো হালকা গয়না। ঈদের আগে চুল ট্রিম করিয়ে নেব। তাই চুল খোলা থাকবে। হালকা মেকআপ করব মুখে। ঠোঁটে লিপগ্লস। শাড়ি পরলে সাধারণত উঁচু হিলের স্যান্ডেল পরি। শেষ ঈদের দিনের সাজ। এরপর পরিবারের সঙ্গে ঘুরতে বেরিয়ে পড়ব।’ চুল ছোট করে কাটব—শুভসাদামাটা থাকতেই পছন্দ করেন শুভ। ঈদের দিনের সাজেও এর প্রভাব থাকে। সকালে ঘুম থেকে উঠে গোসল করেন। এরপর পছন্দের কোনো সুতির পাঞ্জাবি পরেন। শুভ বললেন, ‘মায়ের দেওয়া হালকা রঙের কোনো পাঞ্জাবি পরব। সঙ্গে জিনস প্যান্ট। আমার ঈদের পোশাক সাধারণত মা কিনে দেন। মাঝেমধ্যে গজ-কাপড় কিনে বানিয়েও দেন তিনি। নিজের জন্য কখনো পোশাক কেনা হয় না। জমকালো পোশাক আমার ভালো লাগে না। সাদা, ধূসর—এসব রঙের পোশাক পরতে স্বাচ্ছন্দ্যবোধ করি। সকালে পাঞ্জাবি পরে নামাজ পড়তে যাব। সারা দিন অন্য কোনো পোশাক পরা হয় না। আত্মীয়স্বজন, বন্ধুরা বাসায় আসে। তবে সন্ধ্যাবেলা বা রাতে বের হলে ফতুয়া বা খাটো হাতার শার্ট পরব। এসব সুতি কাপড়েও হালকা রঙের প্রাধান্য থাকবে। ঈদে কখনো জুতা পরি না। ক্যাজুয়াল স্যান্ডেল পরব। হাতে সব সময়ের সঙ্গী কালো ঘড়িটি থাকবে।’ সারা বছর সুগন্ধি সংগ্রহ করেন তিনি। কখনো নিজে কেনেন, কখনো বা উপহার পান। আরমানি, সিকে, ক্রিশ্চিয়ান ডিওর তাঁর খুব পছন্দের কোলন। নানা ব্র্যান্ডের সানগ্লাসও পরেন শুভ। বরাবরের মতো এই ঈদেও চুলে বিশেষ স্টাইল করবেন। ‘এবার নিজস্ব ঢঙে চুল ছোট করে কাটাব। ব্যস, এটুকুই আমার ঈদের দিনের সাজ।’ বললেন শুভ।  তৌহিদা শিরোপা