তারানা হালিম, সাংসদ, আইনজীবী ও অভিনয়শিল্পী। তাঁর ছেলে শামাক আলী ঢাকার সানবিমস স্কুলে নবম শ্রেণীতে পড়ছে। আজ দুই প্রজন্মে এই মা-ছেলের পছন্দ-অপছন্দের কথা জানা যাক।

১. অবসর কীভাবে কাটে?
তারানা হালিম: সিনেমা দেখি। আর প্রতি শনিবারে ভাইবোনদের (কাজিন) সঙ্গে আড্ডা দিই। অস্ট্রেলিয়াপ্রবাসী বড় ছেলে নাওঈদ আলীর সঙ্গে ফোনে কথা বলি।
ছেলে: ফুটবল খেলি, ছবি তুলি বা বন্ধুদের সঙ্গে আড্ডা দিই।
২. কোন ধরনের গান ভালো লাগে?
তারানা হালিম: রবীন্দ্রসংগীত, দেশাত্মবোধক গান।
ছেলে: ব্যান্ডের গান। বিশেষ করে এলআরবি, নেমেসিস, অর্থহীনের গান ভালো লাগে।
৩. প্রিয় সংগীতশিল্পী?
তারানা হালিম: সাবিনা ইয়াসমীন, শাহনাজ রহমতউল্লাহ, সুবীর নন্দী, সামিনা চৌধুরী, ন্যান্সি।
ছেলে: বন জভি ও অর্থহীন ব্যান্ডের সুমন।
৪. পছন্দের নাটক?
তারানা হালিম: নিজের অভিনীত নাটকের মধ্যে আবার একটি যুদ্ধ চাই, জুলেখার ঘর। ইংরেজি মডার্ন ফ্যামিলি সোপটাও দেখা হয়।
ছেলে: হাউজফুল, গ্র্যাজুয়েট।
৫. প্রিয় লেখক?
তারানা হালিম: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, মুহম্মদ জাফর ইকবাল
ছেলে: রবীন্দ্রনাথ ঠাকুর, ড্যান ব্রাউন
৬. প্রিয় বই?
তারানা হালিম: নন্দিত নরকে, অরক্ষণীয়া।
ছেলে: দ্য লস্ট সিম্বল, অব ফায়ার অ্যান্ড আইস।
৭. পছন্দের সিনেমা?
তারানা হালিম: টুয়েলভ ইয়ারস আ স্লেভ, পথের পাঁচালী, ব্লাড ডায়মন্ড।
ছেলে: ইনসেপশন, লিমিটলেস।
৮. কোথায় বেড়াতে ভালো লাগে?
তারানা: অস্ট্রেলিয়া, চীন।
ছেলে: মিসর, মালয়েশিয়া, নেপাল।
সাক্ষাৎকার: সামিউল আজিজ